চার দাবিতে ৩০ জুলাই দেশজুড়ে ১৮ ঘণ্টা সিএনজি স্টেশন বন্ধের ঘোষণা

নিজস্ব প্রতিবেদক

অর্থনীতি

সিএনজি বিক্রিতে কমিশন বৃদ্ধি ও সরকারি ফি পুনর্নির্ধারণসহ চার দফা দাবিতে আগামী ৩০ জুলাই সারাদেশে সিএনজি ফিলিং স্টেশন বন্ধ রাখার

2026-07-21T19:47:56+00:00
2026-07-21T19:47:56+00:00
 
  মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬,
৬ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
অর্থনীতি
চার দাবিতে ৩০ জুলাই দেশজুড়ে ১৮ ঘণ্টা সিএনজি স্টেশন বন্ধের ঘোষণা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬, ৭:৪৭ পিএম 
ছবি : সংগৃহীত
সিএনজি বিক্রিতে কমিশন বৃদ্ধি ও সরকারি ফি পুনর্নির্ধারণসহ চার দফা দাবিতে আগামী ৩০ জুলাই সারাদেশে সিএনজি ফিলিং স্টেশন বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়েছে। ওই দিন ভোর ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত টানা ১৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ রাখবে বাংলাদেশ সিএনজি ফিলিং স্টেশন অ্যান্ড কনভার্সন ওয়ার্কশপ ওনার্স অ্যাসোসিয়েশন। দাবি পূরণ না হলে আগামী ২৩ আগস্ট থেকে সারাদেশে অনির্দিষ্টকালের জন্য সিএনজি ফিলিং স্টেশন বন্ধ রাখার হুঁশিয়ারিও দিয়েছে সংগঠনটি।

মঙ্গলবার (২১ জুলাই) রাজধানীর বিজয়নগরের আকরাম টাওয়ারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আন্দোলনের এই কর্মসূচি ঘোষণা করা হয়। সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন কর্মসূচি বাস্তবায়নে গঠিত স্টিয়ারিং কমিটির আহ্বায়ক আমিরুজ্জামান চৌধুরী।

সংবাদ সম্মেলনে বলা হয়, ২০১৫ সালের ১ সেপ্টেম্বর থেকে প্রতি ঘনমিটার সিএনজি বিক্রিতে কমিশন ৮ টাকা নির্ধারিত রয়েছে। তবে বিগত ১১ বছরে মূল্যস্ফীতি, শ্রমিকের মজুরি, যন্ত্রাংশের দাম ও অন্যান্য পরিচালনা ব্যয় মারাত্মকভাবে বেড়েছে। এ পরিস্থিতিতে প্রতি ঘনমিটারে কমিশন বাড়িয়ে ১৩ টাকা ৯৬ পয়সা করার দাবি জানানো হয়।

সংগঠনটির অন্য দাবির মধ্যে রয়েছে— গ্যাসের দাম বাড়লে তার সঙ্গে সামঞ্জস্য রেখে স্বয়ংক্রিয়ভাবে কমিশন সমন্বয়, পুরোনো গ্রাহকদের কাছ থেকে অতিরিক্ত জামানত আদায় বন্ধ এবং সড়ক ও জনপথ (সওজ) বিভাগের জমি ইজারা ফিসহ সরকারি লাইসেন্স ফি যৌক্তিক পর্যায়ে নামিয়ে আনা।

অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ফারহান নূর বলেন, ‘আমরা অতিরিক্ত মুনাফার জন্য নয়, বরং ব্যবসার পরিচালন ব্যয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে টিকে থাকার জন্য এই দাবি জানাচ্ছি।’ বিদ্যুৎ, জ্বালানি ও সার্বিক মূল্যস্ফীতির চিত্র তুলে ধরে তিনি জানান, সরকারি হিসাব ও বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় এই কমিশন নির্ধারণের দাবি সম্পূর্ণ যৌক্তিক।

নেতারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে জ্বালানি মন্ত্রণালয় ও বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনে (বিইআরসি) চিঠি দিয়েও কোনো সুরাহা মেলেনি। এ কারণে বাধ্য হয়ে গত ১৮ জুলাই জরুরি সাধারণ সভার মাধ্যমে স্টিয়ারিং কমিটি গঠন করে ধর্মঘটের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সংবাদ সম্মেলনে অ্যাসোসিয়েশনের সভাপতি মনোরঞ্জন ভক্তসহ অন্য কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। ৩০ জুলাইয়ের ধর্মঘট চলাকালে সরকারের সঙ্গে সমঝোতার আলোচনা অব্যাহত থাকবে বলে সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে।


  বিষয়:   সময়ের আলো  সিএনজি 


Loading...
Loading...
অর্থনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: