আছাড় মেরে শিশু হত্যার ঘটনায় বাবাকে গ্রেফতার দেখানোর আদেশ

আদালত প্রতিবেদক

আইন-আদালত

রাজধানীর উত্তরার সিরাজ মার্কেট এলাকায় সাত মাস বয়সী কন্যাশিশু রাফা মনি কবিতাকে আছাড় মেরে হত্যার অভিযোগে করা মামলায় বাবা কবির

2026-07-21T20:28:27+00:00
2026-07-21T20:28:27+00:00
 
  শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬,
২১ ভাদ্র ১৪৩৩
শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
আইন-আদালত
আছাড় মেরে শিশু হত্যার ঘটনায় বাবাকে গ্রেফতার দেখানোর আদেশ
আদালত প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬, ৮:২৮ পিএম 
সংগৃহীত ছবি
রাজধানীর উত্তরার সিরাজ মার্কেট এলাকায় সাত মাস বয়সী কন্যাশিশু রাফা মনি কবিতাকে আছাড় মেরে হত্যার অভিযোগে করা মামলায় বাবা কবির ইসলামকে গ্রেফতার দেখানোর আদেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার (২১ জুলাই) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসাইন শুনানি শেষে এ আদেশ দেন।

Advertisement
অন্য একটি মামলায় কারাগারে থাকা কবির ইসলামকে এদিন আদালতে হাজির করা হয়। শুনানি শেষে শিশুহত্যার মামলায় তাকে গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেন বিচারক। পরে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।

এর আগে মামলার তদন্ত কর্মকর্তা তুরাগ থানার এসআই মেহেদী হাসান ফয়সাল কবির ইসলামকে এ মামলায় গ্রেফতার দেখানোর আবেদন করেন। আদালত শুনানি শেষে আবেদনটি মঞ্জুর করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের প্রসিকিউশন বিভাগের এসআই হেলাল উদ্দিন।


মামলার অভিযোগ থেকে জানা যায়, নিহত রাফা মনি কবিতার বয়স ছিল মাত্র সাত মাস। গত ১৫ জুলাই সন্ধ্যায় পারিবারিক কলহের একপর্যায়ে অভিযুক্ত কবির ইসলাম শিশুটিকে তার নানির কোল থেকে ছিনিয়ে নিয়ে সড়কে আছাড় মারেন বলে অভিযোগ রয়েছে। গুরুতর আহত অবস্থায় শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় পরদিন দুপুরে তার মৃত্যু হয়।

ঘটনার পর স্থানীয় লোকজন কবির ইসলামকে আটক করে পুলিশের হাতে তুলে দেন। পরদিন তুরাগ থানা পুলিশ তাকে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় আদালতে হাজির করলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পরে গত ১৭ জুলাই নিহত শিশুর নানি শারমিন আক্তার তুরাগ থানায় কবির ইসলামকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন।

সময়ের আলো/আরবিএন 
  বিষয়:   শিশু হত্যা  বাবা  গ্রেফতার 


Loading...
Loading...
আইন-আদালত- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: