কাঁচামরিচের কেজি ২০০ টাকা ছাড়াল

নিজস্ব প্রতিবেদক

অর্থনীতি

বৃষ্টির কারণে বেড়েই চলছে কাঁচামরিচের দাম। প্রতি কেজি কাঁচামরিচের দাম এখন ২০০ টাকা ছাড়িয়েছে। রাজধানীর কোনো কোনো বাজারে ১ কেজি

2026-07-22T01:55:55+00:00
2026-07-22T01:55:55+00:00
 
  বুধবার, ২২ জুলাই ২০২৬,
৭ শ্রাবণ ১৪৩৩
বুধবার, ২২ জুলাই ২০২৬
অর্থনীতি
কাঁচামরিচের কেজি ২০০ টাকা ছাড়াল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২২ জুলাই, ২০২৬, ১:৫৫ এএম 
বাজারে বেড়েছে কাঁচামরিচের দাম। সংগৃহীত ছবি
বৃষ্টির কারণে বেড়েই চলছে কাঁচামরিচের দাম। প্রতি কেজি কাঁচামরিচের দাম এখন ২০০ টাকা ছাড়িয়েছে। রাজধানীর কোনো কোনো বাজারে ১ কেজি কাঁচামরিচ ২৮০ টাকা দামেও বিক্রি হচ্ছে। মঙ্গলবার (২১ জুলাই) রাজধানীর বিভিন্ন বাজারে খোঁজ নিয়ে দামের এমন চিত্র দেখা গেছে। 

বাজার সংশ্লিষ্টরা  বলছেন, কাঁচামরিচের দাম বেড়েছে মূলত টানা বৃষ্টির কারণে। সপ্তাহ দেড়েক আগে দেশে টানা বৃষ্টি ও বন্যার কারণে সবজির সরবরাহ কমেছিল। তখন অন্যান্য সবজির সঙ্গে কাঁচামরিচের দামও এক দফা বাড়ে।

বিক্রেতারা জানিয়েছেন, বাজারে প্রায় সব ধরনের সবজির দামই কম-বেশি বেড়েছে। এর মধ্যে কাঁচামরিচের দাম দ্বিগুণ বা তারও বেশি বেড়েছে। তবে বাজারভেদে মরিচের দাম ভিন্ন ভিন্ন হয়। সেগুনবাগিচা বাজারে প্রতি কেজি কাঁচামরিচ ২৪০ থেকে ২৮০ টাকায় বিক্রি হতে দেখা গেছে।  

মোহাম্মদপুর কৃষি মার্কেটে গতকাল প্রতি কেজি কাঁচামরিচ ২০০ থেকে ২২০ টাকায় বিক্রি হয়েছে। টাউন হল বাজারে মরিচ বিক্রি হয়েছে ২৫০ থেকে ২৮০ টাকায়। কারওয়ান বাজারে দাম একটু কম, তাও ভালো মানের কাঁচামরিচ বিক্রি হচ্ছে ২০০ টাকায়। আর সাধারণ মানের মরিচ হলে দাম ১৬০ টাকার আশপাশে রাখছেন বিক্রেতারা।

চলতি মাসে যখনই আবহাওয়া খারাপ হয়েছে, তখনই বেড়েছে কাঁচামরিচের দাম। বিশেষ করে কয়েক দিন টানা বৃষ্টি হলে প্রতি কেজি মরিচের দাম ২০০ টাকা পর্যন্ত উঠে যায়। আবার বৃষ্টি কমলে দামও কমে।

টানা বৃষ্টির পর গত শুক্রবার প্রতি কেজি কাঁচামরিচের দাম ২০০ টাকা পর্যন্ত উঠেছিল। পরে আবহাওয়া কিছুটা অনুকূলে থাকায় দাম কমে ১২০ টাকায় নেমে আসে। তবে এখন আবারও বৃষ্টির কারণে বেড়েছে মরিচের দাম।


রাজধানীর কারওয়ান বাজারের আড়তে দীর্ঘদিন ধরে কাঁচামরিচের পাইকারি ব্যবসা করেন বাছেদ মোল্লা। মঙ্গলবার বিকালে তিনি প্রতি কেজি কাঁচামরিচ ১৫০ থেকে ১৬০ টাকায় বিক্রি করেন। দুদিন ধরে গ্রামগঞ্জে বৃষ্টি হচ্ছে, তাই বাজারও খারাপ। গত বুধ ও বৃহস্পতিবার এক দফা দাম বেড়েছিল। এরপর কিছুটা কমে এখন আবারও বাড়ছে। কাঁচামরিচ দ্রুত পচনশীল পণ্য। বৃষ্টির সঙ্গে এর দামও ওঠানামা করে। প্রতিদিনই বাজারে কম-বেশি হয়।

সেগুনবাগিচা বাজারের বিক্রেতা মুয়াজ্জিম বলেন, দুদিন আগেও প্রতি পোয়া (২৫০ গ্রাম) কাঁচামরিচ ৪০ টাকায় বিক্রি করেছি। সপ্তাহখানেক আগেও একবার দাম বেড়েছিল। তখন টানা বৃষ্টি ও বন্যার কারণে সবজির সরবরাহ কমে গিয়েছিল। এতে অন্যান্য সবজির পাশাপাশি কাঁচামরিচের দামও এক দফা বেড়ে যায়। পরে দাম কিছুটা কমলেও এখন আবার বৃষ্টি বাড়ায় মরিচের দাম বেড়েছে।

সময়ের আলো/প্রিন্ট/জেডি 



  বিষয়:   কাঁচামরিচ  কেজি  ২০০ টাকা  ছাড়াল 


Loading...
Loading...
অর্থনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: