যে শর্তে অনশন ভাঙতে রাজি সোনম ওয়াংচুক

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ভারতের শিক্ষাব্যবস্থায় স্বচ্ছতা ও নিট প্রশ্নফাঁসের ঘটনায় জবাবদিহির দাবিতে অনশন চালিয়ে যাচ্ছেন সমাজকর্মী সোনম ওয়াংচুক। তবে সুস্পষ্ট একটি শর্ত সরকারের

2026-07-22T21:33:05+00:00
2026-07-22T21:33:05+00:00
 
  বুধবার, ২২ জুলাই ২০২৬,
৭ শ্রাবণ ১৪৩৩
বুধবার, ২২ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
যে শর্তে অনশন ভাঙতে রাজি সোনম ওয়াংচুক
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ২২ জুলাই, ২০২৬, ৯:৩৩ পিএম 
ভারতের সমাজকর্মী সোনম ওয়াংচুক। সংগৃহীত ছবি
ভারতের শিক্ষাব্যবস্থায় স্বচ্ছতা ও নিট প্রশ্নফাঁসের ঘটনায় জবাবদিহির দাবিতে অনশন চালিয়ে যাচ্ছেন সমাজকর্মী সোনম ওয়াংচুক। তবে সুস্পষ্ট একটি শর্ত সরকারের পক্ষ থেকে মেনে নিলে তিনি অনশন ভাঙার ঘোষণা দিয়েছেন। 

তিনি জানান, আন্দোলনে অংশ নেওয়া তরুণ-তরুণীদের বিরুদ্ধে কোনো ধরনের আইনি বা প্রতিশোধমূলক ব্যবস্থা নেওয়া হবে না— সরকার এমন স্পষ্ট নিশ্চয়তা দিলে তিনি অনশন প্রত্যাহার করবেন। অন্যথায় তিনি অনির্দিষ্টকালের জন্য অনশন চালিয়ে যাবেন।  

কেন্দ্রীয় মন্ত্রী জে পি নাড্ডা ও জিতেন্দ্র সিংকে লেখা এক চিঠিতে ওয়াংচুক বলেন, আমি সরকারের কাছে স্পষ্ট নিশ্চয়তা চাই যে, আন্দোলনে অংশ নেওয়া কোনো তরুণের বিরুদ্ধে শাস্তিমূলক বা প্রতিশোধমূলক আইনি ব্যবস্থা নেওয়া হবে না। আন্দোলনকারীরা কেবল একটি সুষ্ঠু, স্বচ্ছ ও জবাবদিহিমূলক শিক্ষা ব্যবস্থার দাবিতে সোচ্চার হয়েছেন।


প্রসঙ্গত, ৫৯ বছর বয়সী ওয়াংচুক গত ২৮ জুন থেকে অনশন শুরু করেন। শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ও নিট প্রশ্নফাঁসের ঘটনায় জবাবদিহির দাবিতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) আয়োজিত আন্দোলনের অংশ হিসেবে তিনি দিল্লির জন্তর মন্তরে অনশন করছিলেন। টানা তিন সপ্তাহ পর পুলিশ তাকে সেখান থেকে সরিয়ে দিলেও তিনি অনশন ভাঙতে অস্বীকৃতি জানান। বর্তমানে তিনি গুরুগ্রামের মেদান্তা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় টানা ২৫তম দিনের অনশন চালিয়ে যাচ্ছেন।

চিঠিতে ওয়াংচুক জানান, নাড্ডা ও জিতেন্দ্র সিং সম্প্রতি হাসপাতালে গিয়ে তার সঙ্গে সাক্ষাৎ করেছেন। সেখানে তারা নিট প্রশ্নফাঁসের পর আত্মহত্যা করা শিক্ষার্থীদের পরিবারের জন্য উপযুক্ত ক্ষতিপূরণ বিবেচনা করা এবং প্রশ্নফাঁসের ঘটনা ও জবাবদিহি নিয়ে সংসদে আলোচনা করার আশ্বাস দিয়েছেন।

পাশাপাশি শিক্ষা মন্ত্রীর পদত্যাগের দাবিও বিবেচনায় নেওয়ার কথা বলেছেন বলে উল্লেখ করেন তিনি।


সময়ের আলো/ইউএমএইচ



  বিষয়:   সোনম ওয়াংচুক  ককরোচ জনতা পার্টি 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: