ঢাবির ফুটপাত থেকে নবজাতকের মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

বিবিধ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের এএফ রহমান হলের পাশের ফুটপাত থেকে এএক নবজাতক কন্যাশিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নবজাতকটির বয়স হবে আনুমানিক (১

2026-07-22T23:27:23+00:00
2026-07-22T23:27:23+00:00
 
  মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬,
৩১ ভাদ্র ১৪৩৩
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
বিবিধ
ঢাবির ফুটপাত থেকে নবজাতকের মরদেহ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২২ জুলাই, ২০২৬, ১১:২৭ পিএম 
সাদা বাজারের ব্যাগের ভেতরে পলিথিনে মোড়ানো অবস্থায় মরদেহটি পাওয়া যায়। ছবি : সংগৃহীত
ঢাকা বিশ্ববিদ্যালয়ের এএফ রহমান হলের পাশের ফুটপাত থেকে এএক নবজাতক কন্যাশিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নবজাতকটির বয়স হবে আনুমানিক (১ দিন)।

বুধবার (২২ জুলাই) রাত ৯টার দিকে শাহবাগ থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে। এরপর ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়।

শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) তারক কুমার হালদার জানান, রাতে ট্রিপল নাইনের মাধ্যমে খবর পেয়ে এএফ রহমান হল ও গিয়াস উদ্দিন আবাসিক এলাকার মাঝামাঝি ফুটপাতে মৃতদেহটি পাওয়া যায়। এসময় মরদেহটি একটি সাদা বাজারের ব্যাগের ভেতর পলিথিনে মোড়ানো অবস্থায় ছিল।

তিনি জানান, ধারণা করা হচ্ছে, কেউ মৃত অবস্থায় নবজাতকটি সেখানে ফেলে রেখে গেছে। বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

সময়ের আলো/জেডআই
  বিষয়:   মরদেহ উদ্ধার 


Advertisement
Loading...
Loading...
বিবিধ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: