সহকর্মীদের মারামারি থামাতে গিয়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

রাজধানীর কামরাঙ্গীরচরের মাহাদিনগর এলাকায় সহকর্মীদের মধ্যে চলা মারামারি থামাতে গিয়ে সাকিব (৩৫) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।বৃহস্পতিবার (২৩ জুলাই)

2026-07-23T11:52:45+00:00
2026-07-23T11:52:45+00:00
 
  বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬,
৮ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
জাতীয়
সহকর্মীদের মারামারি থামাতে গিয়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬, ১১:৫২ এএম 
প্রতীকী ছবি
রাজধানীর কামরাঙ্গীরচরের মাহাদিনগর এলাকায় সহকর্মীদের মধ্যে চলা মারামারি থামাতে গিয়ে সাকিব (৩৫) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) সকাল ৮টার দিকে মাহাদিনগরের ১৮ নম্বর রোডের একটি নির্মাণাধীন ভবনে এ ঘটনা ঘটে। পরে গুরুতর অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক সকাল সাড়ে ৯টার দিকে মৃত ঘোষণা করেন।

নিহত সাকিবকে হাসপাতালে নিয়ে আসা তার সহকর্মী মনসুর আলী জানান, তারা ওই নির্মাণাধীন ভবনে রাজমিস্ত্রির কাজ করেন। সকালে ভবনের তৃতীয় তলায় জাহাঙ্গীর ও ইয়াসিন নামে দুই শ্রমিকের মধ্যে কথাকাটাকাটির একপর্যায়ে মারামারি শুরু হয়। এ সময় সাকিব তাদের থামাতে এগিয়ে গেলে ধাক্কাধাক্কির মধ্যে পড়ে যান। পরে তিনি নির্মাণাধীন ফ্লোরে থাকা বালুর ওপর পড়ে অচেতন হয়ে পড়েন।

সহকর্মীরা দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর মৃত ঘোষণা করেন।

সাকিবকে মারধর করা হয়েছিল কিনা, এমন প্রশ্নের জবাবে মনসুর আলী বলেন, তাকে মারধরের কোনো ঘটনা ঘটেনি। ধাক্কা লেগে পড়ে যাওয়ার পরই তিনি অচেতন হয়ে যান।


নিহত সাকিবের বাড়ি নোয়াখালী জেলায়। তিনি কামরাঙ্গীরচরের মাহাদিনগর এলাকাতেই বসবাস করতেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় কামরাঙ্গীরচর থানা পুলিশ তদন্ত করছে।

সময়ের আলো/এসএকে


  বিষয়:   সহকর্মী  মারামারি  নির্মাণ শ্রমিক  মৃত্যু  সময়ের আলো 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: