শিক্ষার্থীদের সমর্থনে ‘গান্ধী স্মৃতিতে’ পৌঁছেছেন রাহুল গান্ধী

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় দিল্লির রাজপথে বিরোধীদের আন্দোলন আরও তীব্র হয়েছে। লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী এবং কংগ্রেস ও ইন্ডিয়া

2026-07-23T20:56:12+00:00
2026-07-23T20:56:12+00:00
 
  বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬,
৮ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
শিক্ষার্থীদের সমর্থনে ‘গান্ধী স্মৃতিতে’ পৌঁছেছেন রাহুল গান্ধী
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬, ৮:৫৬ পিএম 
রাহুল গান্ধী। সংগৃহীত ছবি
পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় দিল্লির রাজপথে বিরোধীদের আন্দোলন আরও তীব্র হয়েছে। লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী এবং কংগ্রেস ও ইন্ডিয়া জোটের সাংসদরা টিস জানুয়ারি মার্গের গান্ধী স্মৃতিতে পৌঁছেছেন। নিট প্রশ্নপত্র ফাঁসের পর প্রাণ হারানো শিক্ষার্থীদের স্মরণ এবং আন্দোলনের সময় আহত শিক্ষার্থীদের প্রতি সংহতি জানাতেই তারা সেখানে যান। 

নিজের পরিচিত সাদা টি-শার্ট পরে এবং হাতে জাতীয় পতাকা ও সংবিধান নিয়ে রাহুল গান্ধী ‘গান্ধী স্মৃতিতে’  অবস্থান কর্মসূচিতে অংশ নেন। অন্য সাংসদরা মোবাইলের ফ্ল্যাশলাইট জ্বালিয়ে প্রতীকী মোমবাতি প্রজ্বলন কর্মসূচি পালন করেন।

এর আগে, বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকেলে বিরোধী সাংসদরা বৈঠকের জন্য রাহুল গান্ধীর বাসভবনে পৌঁছানোর পর সেখানে ব্যারিকেড বসানো হয়েছিল। বৈঠক শেষ হওয়ার পর কংগ্রেস নেতা জানান, তারা এক কিলোমিটারেরও কম দূরে অবস্থিত গান্ধী স্মৃতিতে যাবেন। এরপর তিনটি বাসে করে রাহুল গান্ধীসহ অন্যান্য সাংসদরা গান্ধী স্মৃতিতে পৌঁছান। 

রাহুল গান্ধী এক পোস্টে লেখেন, এই মুহূর্তে ইন্ডিয়া জোটের সাংসদ ও নেতারা শান্তিপূর্ণভাবে টিস জানুয়ারি মার্গের গান্ধী স্মৃতির দিকে যাচ্ছেন। আমরা সেই শিক্ষার্থীদের স্মরণ করতে যাচ্ছি, যাদের হারিয়েছি— যে তরুণরা নিট প্রশ্নপত্র ফাঁসের কারণে আত্মহত্যা করতে বাধ্য হয়েছে। আমরা সেই শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে যাচ্ছি, যারা আজ আহত অবস্থায় পড়ে আছে— শান্তিপূর্ণভাবে ন্যায়বিচার ও জবাবদিহির দাবি জানাতে গিয়ে যাদের ওপর হামলা হয়েছে।


তিনি আরও বলেন, ভারতের শিক্ষার্থীরা একা নয় এবং তাদের দাবি ও আন্দোলনের পাশে পুরো বিরোধী জোট রয়েছে। 

পরে সাংবাদিকদের রাহুল গান্ধী জানান, তাদের প্রথম পরিকল্পনা ছিল ইন্ডিয়া গেটে যাওয়ার, কিন্তু পুলিশ সেই অনুমতি দেয়নি। এরপর গান্ধী স্মৃতিতে যাওয়ার জন্য তার বাসভবন থেকে বাস বের হওয়ার সময়ও বাধা দেওয়া হয়েছিল, যদিও পরে অনুমতি দেওয়া হয়।

একটি বাসের ভেতর থেকে নিজের ভিডিও পোস্ট করে তিনি লেখেন, ভারতের শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো থেকে কেউ আমাদের আটকাতে পারবে না। 

প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় কংগ্রেসসহ বিরোধীরা অন্যান্য দাবির পাশাপাশি শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবি করে আসছে। এর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেওয়ার সময় গান্ধী পরিবারের দুই সদস্যসহ কয়েকজন নেতাকে আটক করা হয়েছিল।  

বাসে ওঠার আগে কংগ্রেস সাংসদ কুমারী সেলজা এনডিটিভিকে বলেন, তারা নিজেদের দাবিতে অনড় রয়েছেন। 

এদিকে প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে ককরোচ জনতা পার্টি (সিজেপি)-র নেতৃত্বে যন্তর-মন্তরে আন্দোলন চলছে। আন্দোলনস্থলের ১.৫ কিলোমিটার এলাকায় সরকার মোবাইল ইন্টারনেট পরিষেবা স্থগিত করেছে। 


সময়ের আলো/ইউএমএইচ



  বিষয়:   গান্ধী স্মৃতি  রাহুল গান্ধী 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: