টানা দ্বিতীয়বার এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড পেল ইডটকো বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক

বিবিধ

এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডস ২০২৬-এ ‘মোস্ট সাস্টেইনেবল ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচার চ্যাম্পিয়ন অব দ্য ইয়ার’ পুরস্কার অর্জন করেছে দেশের শীর্ষস্থানীয় ডিজিটাল অবকাঠামো

2026-07-23T21:01:21+00:00
2026-07-23T21:38:23+00:00
 
  বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬,
৮ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
বিবিধ
টানা দ্বিতীয়বার এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড পেল ইডটকো বাংলাদেশ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬, ৯:০১ পিএম  আপডেট: ২৩.০৭.২০২৬ ৯:৩৮ পিএম
সংগৃহীত ছবি
এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডস ২০২৬-এ ‘মোস্ট সাস্টেইনেবল ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচার চ্যাম্পিয়ন অব দ্য ইয়ার’ পুরস্কার অর্জন করেছে দেশের শীর্ষস্থানীয় ডিজিটাল অবকাঠামো সেবা প্রদানকারী প্রতিষ্ঠান ইডটকো বাংলাদেশ। টানা দ্বিতীয় বছরের মতো এই স্বীকৃতি পেল প্রতিষ্ঠানটি।

এই অর্জনের মাধ্যমে বাংলাদেশে টেকসই ডিজিটাল অবকাঠামো উন্নয়ন এবং দায়িত্বশীল ব্যবসায়িক চর্চায় ইডটকো বাংলাদেশের নেতৃত্বস্থানীয় অবস্থান আরও সুদৃঢ় হয়েছে।

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, পরিবেশবান্ধব, অন্তর্ভুক্তিমূলক এবং ডিজিটালভাবে সংযুক্ত ভবিষ্যৎ গড়ে তোলার পাশাপাশি দীর্ঘমেয়াদি সুফল নিশ্চিত করতে তাদের ধারাবাহিক প্রচেষ্টার স্বীকৃতিস্বরূপ এ পুরস্কার দেওয়া হয়েছে।

অবকাঠামো ভাগাভাগি, নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার, জ্বালানি দক্ষতা বৃদ্ধি, সম্পদের পুনর্ব্যবহার, জলবায়ু সহনশীলতা এবং মানুষের ক্ষমতায়নসহ ব্যবসার প্রতিটি ক্ষেত্রে টেকসই উন্নয়নকে গুরুত্ব দিয়ে নতুন মানদণ্ড স্থাপন করে চলেছে ইডটকো বাংলাদেশ।


পুরস্কার প্রসঙ্গে ইডটকো বাংলাদেশের কান্ট্রি ম্যানেজিং ডিরেক্টর আল-বাতুনী মোহাম্মাদ সাঈদ আহমেদ বলেন, এই স্বীকৃতি দায়িত্বশীল ব্যবসার প্রতি ইডটকোর দীর্ঘমেয়াদি অঙ্গীকারের প্রতিফলন। তিনি বলেন, টেকসই উন্নয়ন তাদের জন্য আলাদা কোনো উদ্যোগ নয়; বরং নির্মাণ, পরিচালনা ও প্রবৃদ্ধির প্রতিটি ধাপের অবিচ্ছেদ্য অংশ। ব্যবসায় দায়িত্বশীলতার বিষয়টি অন্তর্ভুক্ত করার মাধ্যমে প্রতিষ্ঠানটি দেশের ডিজিটাল অবকাঠামোকে আরও শক্তিশালী করছে এবং জনগোষ্ঠী, পরিবেশ ও দেশের ডিজিটাল ভবিষ্যতের জন্য দীর্ঘমেয়াদি সুফল নিশ্চিত করছে।

ইডটকো বাংলাদেশ জানায়, ‘টাওয়ার টু পাওয়ার’, ‘ডিজিটাল লার্নিং’, ‘রেঞ্জার্স ভলান্টিয়ার প্রোগ্রাম’ এবং বিভিন্ন সামাজিক ক্ষমতায়নমূলক কর্মসূচির মাধ্যমে তারা কার্যক্রমের পরিধি ব্যবসার বাইরেও সম্প্রসারিত করেছে। এসব উদ্যোগে এখন পর্যন্ত এক লাখের বেশি মানুষ উপকৃত হয়েছেন। পাশাপাশি অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি ত্বরান্বিত করা এবং বাংলাদেশের টেকসই উন্নয়ন এজেন্ডা ও জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনেও অবদান রেখে যাচ্ছে প্রতিষ্ঠানটি।

বাংলাদেশে এসডিজি অর্জনে অসামান্য নেতৃত্ব ও উল্লেখযোগ্য অবদান রাখা প্রতিষ্ঠানগুলোকে স্বীকৃতি জানাতে সাসটেইনেবল ব্র্যান্ড ইনিশিয়েটিভ ও বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম যৌথভাবে আয়োজিত এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডস ২০২৬-এ ইডটকো বাংলাদেশের হাতে এ সম্মাননা তুলে দেওয়া হয়।

সময়ের আলো/আরবিএন 


  বিষয়:   ইডটকো বাংলাদেশ  এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড 


Loading...
Loading...
বিবিধ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: