২৭ দিন পর অনশন ভাঙলেন সোনম ওয়াংচুক

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আশ্বাসের পর ২৭ দিনের অনশন প্রত্যাহার করেছেন পরিবেশকর্মী ও শিক্ষাবিদ সোনম ওয়াংচুক। বৃহস্পতিবার (২৩ জুলাই) গভীর

2026-07-24T04:06:29+00:00
2026-07-24T08:31:50+00:00
 
  মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬,
২৪ ভাদ্র ১৪৩৩
মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬
আন্তর্জাতিক
২৭ দিন পর অনশন ভাঙলেন সোনম ওয়াংচুক
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬, ৪:০৬ এএম  আপডেট: ২৪.০৭.২০২৬ ৮:৩১ এএম
ছবি : সংগৃহীত
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আশ্বাসের পর ২৭ দিনের অনশন প্রত্যাহার করেছেন পরিবেশকর্মী ও শিক্ষাবিদ সোনম ওয়াংচুক। বৃহস্পতিবার (২৩ জুলাই) গভীর রাতে গুরুগ্রামের মেদান্ত হাসপাতালে কেন্দ্রীয় মন্ত্রী জগৎ প্রকাশ (জে পি) নড্ডা ও জিতেন্দ্র সিংহের উপস্থিতিতে তিনি অনশন ভাঙেন।

এর আগে, রাত ১১টা ৫৩ মিনিটে প্রকাশিত এক ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী মোদি প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় আরও কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দেন। তিনি বলেন, প্রশ্নপত্র ফাঁস কোনো সাধারণ ঘটনা নয়, এটি লাখো শিক্ষার্থী ও তাদের অভিভাবকের জন্য গভীর উদ্বেগ ও কষ্টের বিষয়।

Advertisement
মোদি জানান, গত আড়াই মাসে সরকার অভিযুক্তদের গ্রেপ্তারসহ বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। শিক্ষার্থীদের একটি বছর নষ্ট না হয়, সে জন্য পুনরায় পরীক্ষা নেওয়া হয়েছে, যাতে প্রায় ২২ লাখ পরীক্ষার্থী অংশ নিয়েছেন। তিনি বলেন, সরকার এখানেই থেমে থাকতে চায় না। অপরাধীদের দ্রুত বিচারের জন্য ফাস্ট ট্র্যাক আদালত গঠনের প্রস্তাব মন্ত্রিসভায় তোলা হবে এবং সংসদের চলতি অধিবেশনেই এ-সংক্রান্ত বিল পাসের চেষ্টা করা হবে।

মোদির এই ঘোষণার পর বৃহস্পতিবার গভীর রাতে হাসপাতালের শয্যায় বসেই অনশন প্রত্যাহার করেন ওয়াংচুক। এ সময় তার স্ত্রী গীতাঞ্জলি জৈন আংমো ছাড়াও কেন্দ্রীয় মন্ত্রী জে পি নড্ডা ও জিতেন্দ্র সিংহ উপস্থিত ছিলেন। অনশন ভাঙার পর উপস্থিত ব্যক্তিরা তাকে উত্তরীয় পরিয়ে শুভেচ্ছা জানান।


পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ওয়াংচুকের উদ্দেশে শুভকামনা জানান প্রধানমন্ত্রী মোদি। তিনি চিকিৎসকদের পরামর্শ মেনে দ্রুত সুস্থ হয়ে ওঠার আহ্বান জানান।

পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসসহ বিভিন্ন অনিয়মের প্রতিবাদে আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে গত ২৮ জুন দিল্লির যন্তর মন্তরে অনির্দিষ্টকালের অনশন শুরু করেছিলেন সোনম ওয়াংচুক। আন্দোলনকারীদের অন্যতম দাবি ছিল কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগ এবং প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় কঠোর ব্যবস্থা নেওয়া। তার অনশন আন্দোলনকে নতুন গতি দেয়।

সময়ের আলো/আআ
  বিষয়:   অনশন  সোনম ওয়াংচুক  ভারত  সময়ের আলো 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: