ফরিদপুরে বিএনপি নেতার আপত্তিকর ভিডিও ভাইরাল, দল থেকে বহিষ্কার

নিজস্ব সংবাদদাতা

সারাদেশ

ফরিদপুর সদর উপজেলার আলিয়াবাদ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. ওবায়দুর রহমানের একটি আপত্তিকর (অশ্লীল) ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর

2026-07-24T08:17:06+00:00
2026-07-24T08:17:06+00:00
 
  মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬,
২৪ ভাদ্র ১৪৩৩
মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
ফরিদপুরে বিএনপি নেতার আপত্তিকর ভিডিও ভাইরাল, দল থেকে বহিষ্কার
নিজস্ব সংবাদদাতা
প্রকাশ: শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬, ৮:১৭ এএম 
মো. ওবায়দুর রহমান। ছবি : সংগৃহীত
ফরিদপুর সদর উপজেলার আলিয়াবাদ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. ওবায়দুর রহমানের একটি আপত্তিকর (অশ্লীল) ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তাকে দলীয় সব পদ থেকে বহিষ্কার করেছে জেলা বিএনপি।

বৃহস্পতিবার (২৩ জুলাই) রাতে জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ মোদাররেস আলী ইছা ও সদস্যসচিব এ কে এম কিবরিয়া স্বপনের যৌথ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।

Advertisement
দলীয় সূত্র জানায়, সম্প্রতি এক নারীর সঙ্গে ওবায়দুর রহমানের ৫ মিনিট ৩৭ সেকেন্ডের একটি আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। ঘটনাটি জানাজানি হলে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়।

জেলা বিএনপির দেওয়া বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, নৈতিক স্খলনজনিত অপরাধের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ ওঠায় এবং তা প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় ওবায়দুর রহমানকে প্রাথমিক সদস্য পদসহ দল থেকে বহিষ্কার করা হলো। একই সঙ্গে দলীয় সব পর্যায়ের নেতাকর্মীদের তার সঙ্গে যেকোনো ধরনের সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করে ফরিদপুর জেলা বিএনপির সদস্যসচিব এ কে এম কিবরিয়া স্বপন জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটির বিষয়ে সত্যতা পাওয়ার পর জেলা বিএনপির জরুরি সভায় তাকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়।

অভিযোগের বিষয়ে জানতে মো. ওবায়দুর রহমানের মোবাইল ফোনে একাধিকবার চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।


সময়ের আলো/কেএইচ
  বিষয়:   সময়ের আলো  কেএইচ 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: