দেশে ফিরেছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের সম্ভাব্য পদত্যাগ নিয়ে রাজনৈতিক অঙ্গনে জোর আলোচনা চলার মধ্যেই ব্যাংকক সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরেছেন জাতীয় সংসদের

2026-07-24T12:49:29+00:00
2026-07-24T13:11:19+00:00
 
  শুক্রবার, ২৪ জুলাই ২০২৬,
৯ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
জাতীয়
দেশে ফিরেছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬, ১২:৪৯ পিএম  আপডেট: ২৪.০৭.২০২৬ ১:১১ পিএম
স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। ছবি : সংগৃহীত
রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের সম্ভাব্য পদত্যাগ নিয়ে রাজনৈতিক অঙ্গনে জোর আলোচনা চলার মধ্যেই ব্যাংকক সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

শুক্রবার (২৪ জুলাই) দুপুর সোয়া ১২টার দিকে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে ঢাকায় পৌঁছান তিনি। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, চিকিৎসার উদ্দেশ্যে গত ১৯ জুলাই ব্যাংককে গিয়েছিলেন স্পিকার। পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী আগামী ২৬ জুলাই তার দেশে ফেরার কথা থাকলেও নির্ধারিত সময়ের আগেই তিনি দেশে ফিরে আসেন।

সংসদ সচিবালয়ের এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করে জানান, সফরসূচি অনুযায়ী স্পিকারের ২৬ জুলাই দেশে ফেরার কথা ছিল। তবে তিনি শুক্রবারই ঢাকায় ফিরেছেন।

এদিকে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের পদত্যাগের গুঞ্জনের প্রেক্ষাপটে স্পিকারের এই আগাম প্রত্যাবর্তন নিয়ে নানা আলোচনা শুরু হয়েছে। সংশ্লিষ্ট সূত্রের দাবি, সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি পদত্যাগ করলে তিনি স্বাক্ষরিত পদত্যাগপত্র জাতীয় সংসদের স্পিকারের কাছেই জমা দেন।

বাংলাদেশের সংবিধানের ৫০(৩) অনুচ্ছেদে বলা হয়েছে, রাষ্ট্রপতি স্বাক্ষরযুক্ত পত্রের মাধ্যমে স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিতে পারেন।

এ ছাড়া সংবিধানের ৫৪ অনুচ্ছেদ অনুযায়ী, রাষ্ট্রপতির পদ শূন্য হলে অথবা তিনি দায়িত্ব পালনে অক্ষম হলে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত জাতীয় সংসদের স্পিকার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন। সে অনুযায়ী, রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পদত্যাগ করলে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার আগ পর্যন্ত স্পিকার হাফিজ উদ্দিন আহমদই রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন।

অন্যদিকে সংবিধানের ১২৩(১) অনুচ্ছেদে বলা হয়েছে, রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ার পর ৯০ দিনের মধ্যে জাতীয় সংসদের সদস্যদের ভোটে নতুন রাষ্ট্রপতি নির্বাচন সম্পন্ন করতে হবে।

সময়ের আলো/এসএকে


  বিষয়:   সফর সংক্ষিপ্ত  দেশে ফিরেছেন  স্পিকার  সময়ের আলো 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: