শুধু ভালো ফল করলেই হবে না, আদর্শ মানুষ হিসেবেও গড়ে উঠতে হবে: প্রতিমন্ত্রী টুকু

টাঙ্গাইল প্রতিনিধি

জাতীয়

শিক্ষাজীবনে সাফল্যের পাশাপাশি নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেমে সমৃদ্ধ হয়ে আদর্শ মানুষ হিসেবে গড়ে ওঠার আহ্বান জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ

2026-07-24T17:26:15+00:00
2026-07-24T17:26:15+00:00
 
  মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬,
২১ আশ্বিন ১৪৩৩
মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬
জাতীয়
শুধু ভালো ফল করলেই হবে না, আদর্শ মানুষ হিসেবেও গড়ে উঠতে হবে: প্রতিমন্ত্রী টুকু
টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬, ৫:২৬ পিএম 
টাঙ্গাইলে বৃত্তি প্রদান অনুষ্ঠানে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। ছবি: সময়ের আলো
শিক্ষাজীবনে সাফল্যের পাশাপাশি নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেমে সমৃদ্ধ হয়ে আদর্শ মানুষ হিসেবে গড়ে ওঠার আহ্বান জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। 

তিনি বলেছেন, শুধু ভালো ফলাফল অর্জন করলেই হবে না, ভবিষ্যৎ প্রজন্মকে দেশ গড়ার যোগ্য নাগরিক হিসেবেও তৈরি হতে হবে।

শুক্রবার (২৪ জুলাই) টাঙ্গাইল সদর রোডের সোনার বাংলা কমিউনিটি সেন্টারে টিচার্স ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির আয়োজনে বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেন, আজকের মেধাবী শিক্ষার্থীরাই আগামী দিনের সমৃদ্ধ বাংলাদেশ গড়ার নেতৃত্ব দেবে। তাদের মেধা বিকাশে পরিবার, শিক্ষক ও সমাজকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

তিনি আরও বলেন, শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমেও যুক্ত হতে হবে। 

মাদকমুক্ত সমাজ গঠনে সবাইকে সচেতন থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, ভবিষ্যৎ প্রজন্মকে সঠিক পথে পরিচালিত করতে মাদকের বিস্তার রোধে কঠোর পদক্ষেপ প্রয়োজন।


টাঙ্গাইলের শিশুদের জন্য খেলার মাঠ ও সুস্থ বিনোদনের পরিবেশ নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, অনিয়মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। নিয়ম মেনে সবাইকে চলতে হবে এবং সবার সহযোগিতায় একটি সুন্দর টাঙ্গাইল গড়ে তুলতে হবে।

অনুষ্ঠানে প্লে গ্রুপ থেকে দশম শ্রেণি পর্যন্ত স্কুল ও মাদ্রাসার প্রায় ৫০০ কৃতি শিক্ষার্থীর হাতে বৃত্তির সনদপত্র ও সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।

টিচার্স ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটি টাঙ্গাইলের সভাপতি ড. খন্দকার আনিছুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি মো. হাসানুজ্জামিল শাহীন, জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু এবং ইউপিইটিসি, আজমিরীগঞ্জ, হবিগঞ্জের ইন্সট্রাক্টর মো. ইসলাম মিয়া।

অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।


সময়ের আলো/এমকে
  বিষয়:   সুলতান সালাউদ্দিন টুকু  টাঙ্গাইল  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: