কালীগঞ্জে গরু চুরির হিড়িক, আতঙ্কে খামারিরা

কালীগঞ্জ (গাজীপুর) সংবাদদাতা

সারাদেশ

গাজীপুরের কালীগঞ্জে সাম্প্রতিক সময়ে গরু চুরির মারাত্মক হিড়িক পড়েছে। এতে চরম উদ্বেগ ও আতঙ্কে দিন কাটাচ্ছেন স্থানীয় খামারি ও কৃষকেরা।

2026-07-24T17:46:03+00:00
2026-07-24T17:46:03+00:00
 
  শুক্রবার, ২৪ জুলাই ২০২৬,
৯ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
সারাদেশ
কালীগঞ্জে গরু চুরির হিড়িক, আতঙ্কে খামারিরা
কালীগঞ্জ (গাজীপুর) সংবাদদাতা
প্রকাশ: শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬, ৫:৪৬ পিএম 
প্রতীকী ছবি
গাজীপুরের কালীগঞ্জে সাম্প্রতিক সময়ে গরু চুরির মারাত্মক হিড়িক পড়েছে। এতে চরম উদ্বেগ ও আতঙ্কে দিন কাটাচ্ছেন স্থানীয় খামারি ও কৃষকেরা। বৃহস্পতিবার (২৩ জুলাই) গভীর রাতে উপজেলার তুমলিয়া ইউনিয়নের টিওরী গ্রামের খান বাড়িতে গোয়ালঘরের তালা ভেঙে প্রায় সাড়ে তিন লাখ টাকা মূল্যের তিনটি গরু চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা। এ ঘটনায় ভুক্তভোগী পরিবার থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

ক্ষতিগ্রস্ত গরু মালিক মো. জামারুল খান জানান, তার গোয়ালঘরে ১০ লিটার দুধের একটি গাভীসহ মোট তিনটি গরু ছিল। শুক্রবার (২৪ জুলাই) সকালে তার স্ত্রী ঘুম থেকে উঠে দেখতে পান বসতঘরের দরজার বাইর থেকে আটকানো। অপর পাশের দরজা দিয়ে বের হয়ে গোয়ালঘরে গিয়ে দেখেন একটি গরুও নেই। আশপাশে দীর্ঘ অনুসন্ধানের পরও গরুর সন্ধান না পেয়ে তারা পুলিশকে খবর দেন।

স্থানীয় সূত্র জানায়, তুমলিয়া ইউনিয়নের অলুয়া, সানাইয়া, মানিকপুর ও টিওরী গ্রামে গরু চুরির প্রকোপ অস্বাভাবিকভাবে বেড়ে গেছে। শুধু গত এক মাসেই আশপাশের এলাকা থেকে এক ডজনেরও বেশি গরু চুরির ঘটনা ঘটেছে। এতে কৃষক ও খামারিরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। কিছুদিন আগেই উত্তর সোম এলাকায় দুই বালু ব্যবসায়ীর গদিতে ট্রলারযোগে আসা ডাকাত দল হামলা চালিয়ে নগদ টাকা, মোবাইল ও সিসিটিভির ডিভিআর লুট করে নিয়ে যায়।

অলুয়া গ্রামের বাসিন্দা আব্দুল হান্নান জানান, সোম বাজারের এক ব্যবসায়ীর সিসিটিভি ফুটেজে দেখা গেছে ২৩ জুলাই রাত আনুমানিক ৩টা ৫ মিনিটে একটি নীল রঙের পিকআপ টিওরী এলাকায় প্রবেশ করে এবং ৩টা ৩৫ মিনিটে তা দ্রুত বেরিয়ে যায়। স্থানীয়দের ধারণা, এই ৩০ মিনিটের মধ্যেই পিকআপটি নিয়ে চোরচক্র গরুগুলো চুরি করে নিয়ে যায়।


এ বিষয়ে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাকির হোসেন জানান, গরু চুরির ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া গেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং এলাকার সিসিটিভির ফুটেজ সংগ্রহ করা হয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্ত চালিয়ে জড়িত চোরচক্রকে দ্রুত আইনের আওতায় আনার আশ্বাস দেন তিনি।

সময়ের আলো/জেডি 


  বিষয়:   কালীগঞ্জ  গরু চুরি  হিড়িক  আতঙ্ক  খামারিরা 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: