জটিল স্নায়ুরোগ ‘অটোনমিক নিউরোপ্যাথি’ কী ও কেন হয়

সময়ের আলো ডেস্ক

জাতীয়

শারীরিক অসুস্থতার কারণে দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। তাঁর পদত্যাগপত্রে উল্লেখ করা একাধিক রোগের মধ্যে সবচেয়ে

2026-07-24T19:12:35+00:00
2026-07-24T19:31:51+00:00
 
  মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬,
২৪ ভাদ্র ১৪৩৩
মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬
জাতীয়
রাষ্ট্রপতির পদত্যাগের নেপথ্যে
জটিল স্নায়ুরোগ ‘অটোনমিক নিউরোপ্যাথি’ কী ও কেন হয়
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬, ৭:১২ পিএম  আপডেট: ২৪.০৭.২০২৬ ৭:৩১ পিএম
অটোনমিক নিউরোপ্যাথি হলে স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র স্বাভাবিকভাবে কাজ করতে পারে না। ছবি: সংগৃহীত
শারীরিক অসুস্থতার কারণে দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। তাঁর পদত্যাগপত্রে উল্লেখ করা একাধিক রোগের মধ্যে সবচেয়ে বেশি আলোচনায় এসেছে ‘অটোনমিক নিউরোপ্যাথি’, যা শরীরের স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্রকে ক্ষতিগ্রস্ত করে এবং গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করতে পারে।

পদত্যাগপত্রে সাহাবুদ্দিন উল্লেখ করেন, এই রোগের কারণে তিনি মাঝেমধ্যে হঠাৎ জ্ঞান হারিয়ে ফেলেন বা অচেতন হয়ে পড়েন। পাশাপাশি তিনি দীর্ঘদিন ধরে হৃদরোগ, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস ও কিডনির জটিলতায় ভুগছেন। 

Advertisement
এর আগে তাঁর হৃদযন্ত্রে বাইপাস অস্ত্রোপচারও হয়েছে। এসব শারীরিক সমস্যার কারণে রাষ্ট্রপতির দায়িত্ব পালন করা তাঁর পক্ষে আর সম্ভব নয় বলেই তিনি জানিয়েছেন।

অটোনমিক নিউরোপ্যাথি হল এমন একটি স্নায়বিক রোগ, যেখানে শরীরের স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র স্বাভাবিকভাবে কাজ করতে পারে না। ফলে রক্তচাপ হঠাৎ কমে যাওয়া, দাঁড়ানোর সঙ্গে সঙ্গে মাথা ঘোরা বা অজ্ঞান হয়ে যাওয়া, অনিয়মিত হৃৎস্পন্দন, হজমের সমস্যা, ঘাম হওয়ায় অস্বাভাবিকতা, মূত্রত্যাগে জটিলতা এবং যৌনস্বাস্থ্যের নানা সমস্যা দেখা দিতে পারে।


বিশেষজ্ঞদের মতে, দীর্ঘদিনের অনিয়ন্ত্রিত ডায়াবেটিস এই রোগের অন্যতম প্রধান কারণ। এছাড়া কিছু অটোইমিউন রোগ, স্নায়বিক জটিলতা, সংক্রমণ এবং নির্দিষ্ট কিছু ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়াতেও এটি হতে পারে।

২০২২ সালে প্রকাশিত একটি গবেষণায় দেখা গেছে, টাইপ-১ ডায়াবেটিসে আক্রান্ত প্রতি পাঁচজন প্রাপ্তবয়স্কের একজন অটোনমিক নিউরোপ্যাথিতে ভোগেন। 

গবেষণায় আরও বলা হয়েছে, এই রোগে আক্রান্ত ব্যক্তিদের হৃদরোগ, ডায়াবেটিক, পেরিফেরাল নিউরোপ্যাথি, বিষণ্নতা এবং অন্যান্য জটিলতায় আক্রান্ত হওয়ার ঝুঁকিও বেশি।

চিকিৎসকদের ভাষ্য, অটোনমিক নিউরোপ্যাথির স্থায়ী চিকিৎসা নেই। তবে রোগের মূল কারণ নিয়ন্ত্রণ, বিশেষ করে রক্তে শর্করার মাত্রা স্বাভাবিক রাখা, প্রয়োজনীয় ওষুধ সেবন, স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস ও জীবনযাত্রায় পরিবর্তনের মাধ্যমে উপসর্গ অনেকটাই নিয়ন্ত্রণে রাখা সম্ভব। গুরুতর ক্ষেত্রে, বারবার অজ্ঞান হয়ে যাওয়া বা রক্তচাপের বড় ধরনের ওঠানামা রোগীর স্বাভাবিক জীবনযাপন ও দায়িত্ব পালনে উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে।

সময়ের আলো/এমকে
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: