বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে রাষ্ট্রপতির পদত্যাগ, ক্ষমতার আকস্মিক হস্তান্তর এবং বিভিন্ন মেয়াদের দায়িত্ব পালন এক উল্লেখযোগ্য অধ্যায়। দেশের বিভিন্ন রাজনৈতিক সংকটে ও সন্ধিক্ষণে রাষ্ট্রপ্রধানদের দায়িত্ব গ্রহণ এবং তা থেকে সরে দাঁড়ানোর ঘটনাগুলোর দিকে তাকালে বেশ কিছু ঐতিহাসিক মোড় লক্ষ্য করা যায়। চলুন জেনে নেওয়া যাক বাংলাদেশের যেসব রাষ্ট্রপতি পূর্ণ মেয়াদ শেষ করতে পারেননি।
বিচারপতি আবু সাঈদ চৌধুরী : ১৯৭২ সালের ১২ জানুয়ারি স্বাধীন বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেন। পরবর্তীতে ১৯৭৩ সালের ১০ এপ্রিল পুনরায় নির্বাচিত হলেও মেয়াদ শেষের আগেই ১৯৭৩ সালের ২৪ ডিসেম্বর পদত্যাগ করেন।
মোহাম্মদ মোহাম্মদউল্লাহ : ১৯৭৩ সালের ২৪ ডিসেম্বর রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন এবং ১৯৭৫ সালের ২৫ জানুয়ারি পর্যন্ত দায়িত্ব পালন করেন, যা পূর্ণ মেয়াদ ছিল না।
খন্দকার মোশতাক আহমেদ : ১৯৭৫ সালের ১৫ আগস্ট সপরিবারে শেখ মুজিবুর রহমান নিহত হওয়ার পর ক্ষমতা দখল করেন এবং মাত্র ৮৩ দিন ক্ষমতায় থাকার পর ১৯৭৫ সালের ৬ নভেম্বর ক্ষমতাচ্যুত হন।
জিয়াউর রহমান : ১৯৭৭ সালের ২১ এপ্রিল রাষ্ট্রপতি হন এবং প্রায় চার বছর দায়িত্ব পালনের পর ১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে এক সামরিক অভ্যুত্থানে নিহত হন।
মো. সাহাবুদ্দিন : ২০২৩ সালের ২৪ এপ্রিল ২২তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেও নির্ধারিত সময়ের প্রায় দুই বছর আগেই ব্যক্তিগত ও শারীরিক কারণ দেখিয়ে ২০২৬ সালের ২৪ জুলাই পদত্যাগ করেন।
সময়ের আলো/আআ