যন্তর মন্তরে মুখ শনাক্তকারী ক্যামেরা বসাল দিল্লি পুলিশ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ভারতের রাজধানী দিল্লির যন্তর মন্তরে মুখ শনাক্তকরণ ব্যবস্থা (ফেসিয়াল রিকগনিশন সিস্টেম বা এফআরএস)-এর ক্যামেরা স্থাপন করেছে দিল্লি পুলিশ। যন্তর মন্তরেই

2026-07-24T19:57:09+00:00
2026-07-24T19:57:09+00:00
 
  মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬,
২৪ ভাদ্র ১৪৩৩
মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬
আন্তর্জাতিক
যন্তর মন্তরে মুখ শনাক্তকারী ক্যামেরা বসাল দিল্লি পুলিশ
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬, ৭:৫৭ পিএম 
যন্তর মন্তরে মুখ শনাক্তকরণ ক্যামেরা স্থাপন করেছে দিল্লি পুলিশ। ছবি : এনডিটিভি
ভারতের রাজধানী দিল্লির যন্তর মন্তরে মুখ শনাক্তকরণ ব্যবস্থা (ফেসিয়াল রিকগনিশন সিস্টেম বা এফআরএস)-এর ক্যামেরা স্থাপন করেছে দিল্লি পুলিশ। যন্তর মন্তরেই বর্তমানে ককরোচ জনতা পার্টি (সিজেপি)-এর নেতৃত্বে আন্দোলন চলছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। 

পুলিশ সূত্রের দাবি, আন্দোলনস্থলে অসামাজিক ও অপরাধমূলক কর্মকাণ্ডে যুক্ত ব্যক্তিদের প্রবেশ ঠেকাতেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে।

Advertisement
বর্তমানে যন্তর মন্তরে হাজার হাজার মানুষ বিক্ষোভে অংশ নিচ্ছেন। তাদের প্রধান দাবি হলো নিট প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ।


দিল্লি পুলিশ জানিয়েছে, নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার অংশ হিসেবেই এই প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। মুখ শনাক্তকারী ক্যামেরার মাধ্যমে সন্দেহভাজন ব্যক্তিদের শনাক্ত করা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা সহজ হবে বলে মনে করছে পুলিশ।


সময়ের আলো/ইউএমএইচ

  বিষয়:   দিল্লি পুলিশ 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: