‘অ্যারেস্ট চুপ্পু’ লিখে আসিফ মাহমুদের পোস্ট

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগের পর এবার মো. সাহাবুদ্দিনকে গ্রেফতারের দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

2026-07-24T21:06:13+00:00
2026-07-24T21:06:13+00:00
 
  শুক্রবার, ২৪ জুলাই ২০২৬,
৯ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
রাজনীতি
‘অ্যারেস্ট চুপ্পু’ লিখে আসিফ মাহমুদের পোস্ট
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬, ৯:০৬ পিএম 
এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। সংগৃহীত ছবি
রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগের পর এবার মো. সাহাবুদ্দিনকে গ্রেফতারের দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। শুক্রবার (২৪ জুলাই) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি কার্টুনধর্মী ছবি জুড়িয়ে তিনি এ দাবি জানান।  

ফেসবুক পোস্টে আসিফ মাহমুদ লেখেন, অবিলম্বে ফ্যাসিবাদের দোসর মো. সাহাবুদ্দিন চুপ্পুকে গ্রেফতার করতে হবে। হ্যাশট্যাগ দিয়ে ‘অ্যারেস্ট চুপ্পু’ও লিখেছেন এনসিপির এই নেতা। 

পোস্টটি ঘিরে নেটিজেনদের ভিন্নমত দেখা দিয়েছে। অনেকেই ইতিবাচক, আবার কেউ কেউ নেতিবাচক মন্তব্যও করেছেন।

আতিকুজ্জামান আশিক নামের ফেসবুক অ্যাকাউন্ট থেকে একজন লিখেছেন, কিছুক্ষণ পর শুনবো গ্রেফতার। শুনলে অবাক হবো না। 

আসিফ মাহমুদের কথায় সায় দিলে আরিয়ান শাহাদাত লেখেন, আমরাও চাই। তবে ফেসবুক ব্যবহারকারীদের কেউ কেউ মগের মুল্লুক বলেও আখ্যায়িত করেন। 


এদিন, বিকেলে শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে পদত্যাগ করেন দেশের ২২তম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। স্পিকারের কাছে পাঠানো পদত্যাগপত্রে তিনি জানান, হৃদরোগ, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস ও কিডনি জটিলতাসহ একাধিক রোগে তিনি ভুগছেন। সম্প্রতি তার শরীরে ‘অটোনমিক নিউরোপ্যাথি’ রোগ শনাক্ত হয়েছে, যার কারণে তিনি মাঝে মাঝে ক্ষণিকের জন্য অচেতন হয়ে পড়েন। 

এসব কারণে রাষ্ট্রপতির মতো গুরুত্বপূর্ণ সাংবিধানিক দায়িত্ব পালন করা তার পক্ষে আর সম্ভব নয় বলে উল্লেখ করেন তিনি। 

পদত্যাগপত্রে তিনি, সংবিধানের ৫০(৩) অনুচ্ছেদের বিধান অনুযায়ী রাষ্ট্রপতির পদ থেকে সরে দাঁড়ানোর কথা জানান। এর ফলে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করবেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। 


সময়ের আলো/ইউএমএইচ



  বিষয়:   আসিফ মাহমুদ  রাষ্ট্রপতি  মো. সাহাবুদ্দিন 


Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: