চুড়ি পরা হাতই প্রতিবাদের লোহা : ঋদ্ধি সেন

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

টালিউড অভিনেতা ঋদ্ধি সেন বলেছেন, পুরুষতান্ত্রিক সমাজের এই বদ্ধমূল ধারণা আজও পুরোপুরি পাল্টায়নি। সমাজ যতই উন্নত হোক এবং মহিলারা নিজেদের

2026-07-24T21:42:55+00:00
2026-07-24T21:42:55+00:00
 
  মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬,
২৪ ভাদ্র ১৪৩৩
মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬
আন্তর্জাতিক
চুড়ি পরা হাতই প্রতিবাদের লোহা : ঋদ্ধি সেন
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬, ৯:৪২ পিএম 
ছবি : সংগৃহীত
টালিউড অভিনেতা ঋদ্ধি সেন বলেছেন, পুরুষতান্ত্রিক সমাজের এই বদ্ধমূল ধারণা আজও পুরোপুরি পাল্টায়নি। সমাজ যতই উন্নত হোক এবং মহিলারা নিজেদের ‘দশভুজা’ হিসেবে প্রমাণ করুন না কেন, একাংশের মানসিকতায় আজও যেন গান্ধারীর মতো চোখের পট্টি বাঁধা।

তবে এই অন্ধ ধারণাকে বুড়ো আঙুল দেখিয়ে তরুণ প্রজন্মের বাঙালি অভিনেতা এই প্রশ্ন তুলেছেন যে, ভারতবর্ষের নতুন প্রজন্ম প্রয়োজনে চুড়ি পরা নরম হাতকে লোহার মতো শক্ত করে নিতে জানে। 

Advertisement
কয়েকদিন আগে আরজি করের ভয়াবহ ঘটনার প্রতিবাদে এক ছাত্র মিছিলে জলকামানের সামনে দাঁড়িয়ে কব্জি ঘুরিয়ে পুলিশকে ব্যঙ্গ করে নারীজাতিকে অপমান করেছিলেন এক মধ্যবয়সী ব্যক্তি, যিনি প্রতিবাদে মহিলাদের চুড়ি পরা অবস্থাকে ব্যঙ্গের মাধ্যম করেছিলেন।

কিন্তু সম্প্রতি নিট বিক্ষোভে সামিল আন্দোলনকারীদের যখন মুম্বই পুলিশ ভ্যানে তুলছিল, তখন পেশায় অভিনেত্রী ও মডেল ২৭ বছর বয়সী রিয়া আহির একা হাতে সেই গাড়ি আটকে দাঁড়ান এবং তার অদম্য জেদের কাছে পুলিশ আন্দোলনকারীদের ছেড়ে দিতে বাধ্য হয়।


ভাইরাল হওয়া সেই ভিডিওর উদাহরণ টেনে অভিনেতা ঋদ্ধি সেন সমাজিক যোগাযোগমাধ্যমে কটাক্ষ করে লেখেন যে, ধর্ষণবিরোধী প্রতিবাদে পুলিশকে ধিক্কার জানাতে গিয়ে যাঁরা মহিলাদের হাতে চুড়ি পরে বসে থাকার পুরনো ভাবনায় বিশ্বাসী, মুম্বই পুলিশ ভ্যান আটকে দাঁড়ানো রিয়া আহির তাদের সবাইকে এবং ‘চুড়ি পরে বসে থাক’ অসুখে আক্রান্তদের উপযুক্ত জবাব দিয়েছেন।

সময়ের আলো/আআ



  বিষয়:   প্রতিবাদ  ঋদ্ধি সেন  ভারত  সময়ের আলো 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: