সোনারগাঁয়ের শীর্ষ সন্ত্রাসী রাসেল ঢাকায় র‍্যাবের জালে

সোনারগাঁ(নারায়ণগঞ্জ) প্রতিনিধি

সারাদেশ

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের শীর্ষ সন্ত্রাসী ও অন্তত ১২টি মামলার আসামি রাসেল আহমেদকে গ্রেফতার করেছে র‍্যাব-১১ ও র‍্যাব-২-এর যৌথ আভিযানিক দল। বৃহস্পতিবার

2026-07-24T23:51:01+00:00
2026-07-24T23:51:01+00:00
 
  মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬,
২১ আশ্বিন ১৪৩৩
মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬
সারাদেশ
সোনারগাঁয়ের শীর্ষ সন্ত্রাসী রাসেল ঢাকায় র‍্যাবের জালে
সোনারগাঁ(নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬, ১১:৫১ পিএম 
রাসেল আহমেদকে গ্রেফতার করেছে র‍্যাব-১১ ও র‍্যাব-২-এর যৌথ আভিযানিক দল। সংগৃহীত ছবি
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের শীর্ষ সন্ত্রাসী ও অন্তত ১২টি মামলার আসামি রাসেল আহমেদকে গ্রেফতার করেছে র‍্যাব-১১ ও র‍্যাব-২-এর যৌথ আভিযানিক দল। বৃহস্পতিবার (২৩ জুলাই) রাতে ঢাকার শেরেবাংলা নগর থানার পান্থপথ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে তার দেওয়া তথ্যের ভিত্তিতে সোনারগাঁয়ের কুরবানপুরে তার বসতবাড়ির পাশ থেকে একটি দেশীয় শটগান, চার রাউন্ড গুলি এবং ১৪টি টেঁটা উদ্ধার করে র‍্যাব।

শুক্রবার (২৪ জুলাই) রাতে র‍্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেফতার রাসেল আহমেদ সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নের কুরবানপুর এলাকার মৃত সাফাতুল্লার ছেলে। তিনি দীর্ঘদিন ধরে এলাকায় একটি সহিংস সন্ত্রাসী বাহিনী পরিচালনা করে আসছিলেন। 

স্থানীয় শিল্পকারখানা, বালু ও ঝুট ব্যবসা এবং ড্রেজিং প্রকল্পে আধিপত্য বিস্তার করতে ঠিকাদার ও ব্যবসায়ীদের জিম্মি করে নিয়মিত চাঁদাবাজি করতেন তিনি। এলাকায় প্রভাব বিস্তার ও প্রতিপক্ষকে দমনে তার বাহিনী প্রকাশ্যে অস্ত্র উঁচিয়ে গুলি বর্ষণ, টেঁটা মারামারি এবং স্থানীয় সাংবাদিকদের ওপর সশস্ত্র হামলার মতো অপরাধের সঙ্গে জড়িত ছিল।


র‍্যাবের তথ্যমতে, রাসেলের বিরুদ্ধে নারায়ণগঞ্জ ও ঢাকার বিভিন্ন থানায় হত্যা, অস্ত্র ও চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগে ১২টির বেশি মামলা রয়েছে। গ্রেফতারের পর শুক্রবার সন্ধ্যায় পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য তাকে সোনারগাঁ থানায় হস্তান্তর করা হয়েছে।

সময়ের আলো/জেডি 
  বিষয়:   সোনারগাঁও  শীর্ষ সন্ত্রাসী  রাসেল  ঢাকা  র‍্যাব 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: