আগুনে ঘরবাড়ি হারিয়ে নিঃস্ব দিনমজুর হেলাল উদ্দিন

গোদাগাড়ী (রাজশাহী) প্রতিনিধি

সারাদেশ

অগ্নিকাণ্ডে এক নিমিষেই সব হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছেন রাজশাহীর গোদাগাড়ীর দিনমজুর হেলাল উদ্দিন। আগুনে বসতঘরসহ পরিবারের প্রয়োজনীয় সবকিছু পুড়ে গেছে।

2026-10-06T12:17:18+00:00
2026-10-06T12:18:29+00:00
 
  মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬,
২১ আশ্বিন ১৪৩৩
মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬
সারাদেশ
আগুনে ঘরবাড়ি হারিয়ে নিঃস্ব দিনমজুর হেলাল উদ্দিন
গোদাগাড়ী (রাজশাহী) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬, ১২:১৭ পিএম  আপডেট: ০৬.১০.২০২৬ ১২:১৮ পিএম
আগুনে ঘরবাড়ি ও সহায়সম্বল হারিয়ে নিঃস্ব দিনমজুর হেলাল উদ্দিন। ছবি : সময়ের আলো
অগ্নিকাণ্ডে এক নিমিষেই সব হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছেন রাজশাহীর গোদাগাড়ীর দিনমজুর হেলাল উদ্দিন। আগুনে বসতঘরসহ পরিবারের প্রয়োজনীয় সবকিছু পুড়ে গেছে। দগ্ধ হয়েছেন তার স্ত্রী, পুড়ে গেছে রিকশা ভ্যান ও গবাদিপশু। এখন একদিকে স্ত্রীর চিকিৎসা, অন্যদিকে মাথা গোঁজার ঠাঁই হারিয়ে চরম সংকটের মুখে পড়েছে পরিবারটি।

মঙ্গলবার (৬ অক্টোবর) ভোর সাড়ে পাঁচটার দিকে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার ফরাদপুর গ্রামের সাদ্দামপাড়ায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

পরিবার ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায়, প্রতিদিনের মতো মঙ্গলবার ভোরে কাজে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন দিনমজুর হেলাল উদ্দিন। এ সময় তার স্ত্রী রান্না করার উদ্দেশ্যে রান্নাঘরে যান। রান্নাঘরের পাশেই পাটকাঠি রাখা ছিল। রান্নার একপর্যায়ে কোনোভাবে পাটকাঠিতে আগুন ধরে যায়। পরে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে পুরো বাড়িতে।


আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে, অল্প সময়ের মধ্যেই ঘরের বিভিন্ন অংশে তা ছড়িয়ে পড়ে। পরিবারের সদস্যরা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করলেও পুরো বাড়ি রক্ষা করা সম্ভব হয়নি।

অগ্নিকাণ্ডে হেলাল উদ্দিনের একটি রিকশা ভ্যান সম্পূর্ণ পুড়ে যায়। পরিবারের পক্ষ থেকে এর মূল্য প্রায় দেড় লাখ টাকা বলে জানানো হয়েছে। এ ছাড়া, একটি বড় ছাগল আগুনে পুড়ে ঘটনাস্থলেই মারা যায়। একটি গাভীন গরুও গুরুতরভাবে দগ্ধ হয়েছে। গরুটি বর্তমানে জীবিত থাকলেও তার অবস্থা নিয়েও পরিবারটি উদ্বিগ্ন।

আগুনে পরিবারের শিশুদের পড়াশোনার বইও রক্ষা পায়নি। হেলাল উদ্দিনের মেয়ের বইপত্র, পরিবারের সদস্যদের জামাকাপড়, প্রয়োজনীয় কাগজপত্র এবং ঘরে থাকা নগদ টাকা পুড়ে ছাই হয়ে গেছে। আগুনে বসতঘরসহ পরিবারের ব্যবহার্য প্রায় সবকিছুই নষ্ট হয়েছে।

আগুন নেভাতে গিয়ে হেলাল উদ্দিনের স্ত্রীও দগ্ধ হয়েছেন। তাকে প্রেমতলী মেডিকেলে ভর্তি করা হয়েছে। পরিবারের সদস্যরা জানিয়েছেন, তার শরীরের বিভিন্ন অংশ পুড়ে গেছে।

স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে, আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসার আগেই হেলাল উদ্দিনের বসতবাড়ি ও সহায়সম্বলের বড় অংশ পুড়ে যায়।

স্বজনেরা জানান, সংসারে হেলাল উদ্দিন দিনমজুরি করে যে আয় করেন, তা দিয়েই কোনোভাবে পরিবারের খরচ চলে। এমন পরিস্থিতিতে ঘরবাড়ি ও জীবিকার উপকরণ হারিয়ে পরিবারটি এখন চরম সংকটে পড়েছে। একদিকে স্ত্রী হাসপাতালে চিকিৎসাধীন, অন্যদিকে মাথা গোঁজার ঠাঁই এবং সংসারের প্রয়োজনীয় সামগ্রী বলতে প্রায় কিছুই অবশিষ্ট নেই।

অগ্নিকাণ্ডের পর অসহায় হয়ে পড়া পরিবারটি এখন ঘুরে দাঁড়ানোর জন্য সহায়তার অপেক্ষায় রয়েছে।

সময়ের আলো/মহু
  বিষয়:   আগুন  ঘরবাড়ি  রাজশাহী  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: