ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৪২ জন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

রাজধানীতে মাদকবিরোধী ও নিয়মিত অভিযানের অংশ হিসেবে গত ২৪ ঘণ্টায় ৪৪২ জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। একই সময়ে

2026-07-25T12:39:12+00:00
2026-07-25T12:43:00+00:00
 
  শনিবার, ২৫ জুলাই ২০২৬,
১০ শ্রাবণ ১৪৩৩
শনিবার, ২৫ জুলাই ২০২৬
জাতীয়
ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৪২ জন গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২৫ জুলাই, ২০২৬, ১২:৩৯ পিএম  আপডেট: ২৫.০৭.২০২৬ ১২:৪৩ পিএম
প্রতীকী ছবি
রাজধানীতে মাদকবিরোধী ও নিয়মিত অভিযানের অংশ হিসেবে গত ২৪ ঘণ্টায় ৪৪২ জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। একই সময়ে বিভিন্ন থানায় মোট ২৯টি মামলা করা হয়েছে।

শুক্রবার (২৪ জুলাই) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী জানান, ডিএমপির বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ এই অভিযান পরিচালনা করে।

মিরপুর থানায় ১১৯ জন, তেজগাঁও থানায় ৬৭ জন, উত্তরা খানায় ৫৬ জন, মতিঝিল থানায় ৫৪ জন, ওয়ারী থানায় ৪৯ জন, রমনা থানায় ৩১ জন, লালবাগ থানায় ৩০ জন, গুলশান থানায় ২৯ জন, গোয়েন্দা (ডিবি) ৬ জন, কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ১ জন।


অভিযানকালে তাদের কাছ থেকে বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ও অপরাধে ব্যবহৃত আলামত উদ্ধার করা হয়। এর মধ্যে রয়েছে— ৪৬ পিস ইয়াবা, ২১৬ গ্রাম গাঁজা, ইয়াবা সেবনের সরঞ্জাম (পাইপযুক্ত ৫০ টাকার নোট, বোতলের কর্ক, ফুয়েল পেপার ও গ্যাস লাইট)।

এছাড়া ১৬টি মোবাইল ফোন, ২১টি বিভিন্ন ব্যাংকের ক্রেডিট ও ডেবিট কার্ড, ১০টি চেক বই, ৪৪৩টি সিম কার্ড, ছাতা ও পাইপের খণ্ডিত অংশ, জিআই পাইপের টুকরো, ব্যাটারির অংশ, বেয়ারিংয়ের ১২টি বল এবং খয়েরি রঙের ছাতার কাপড়ের পোড়া অংশ উদ্ধার করা হয়। পাশাপাশি একজন ভিকটিমকে উদ্ধার করা হয়।

রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

সময়ের আলো/জোই


  বিষয়:   ডিএমপি  অভিযান  গ্রেফতার  সময়ের আলো  রাজধানী 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: