সুধাসদন থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

রাজধানীর ধানমন্ডিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিত্যক্ত বাসভবন সুধাসদন থেকে শাকিল (২২) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।শনিবার

2026-07-25T19:35:13+00:00
2026-07-25T19:35:56+00:00
 
  শনিবার, ২৫ জুলাই ২০২৬,
১০ শ্রাবণ ১৪৩৩
শনিবার, ২৫ জুলাই ২০২৬
জাতীয়
শেখ হাসিনার পরিত্যক্ত বাসভবন
সুধাসদন থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২৫ জুলাই, ২০২৬, ৭:৩৫ পিএম  আপডেট: ২৫.০৭.২০২৬ ৭:৩৫ পিএম
শেখ হাসিনার পরিত্যক্ত বাসভবন। ছবি : সংগৃহীত
রাজধানীর ধানমন্ডিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিত্যক্ত বাসভবন সুধাসদন থেকে শাকিল (২২) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

শনিবার (২৫ জুলাই) ধানমন্ডি ৫ নম্বর সড়কের ওই বাড়ির দ্বিতীয় তলা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

ধানমন্ডি থানার উপ-পরিদর্শক (এসআই) অহিদুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেখতে পায়, বাড়িটির দ্বিতীয় তলায় একটি দরজার ওপরের ভেন্টিলেটরের সঙ্গে নাইলনের রশি দিয়ে গলায় ফাঁস দেওয়া অবস্থায় যুবকের মরদেহ ঝুলছে। তার শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।

তিনি জানান, ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে নিহতের পরিচয় শনাক্ত করা হয়েছে। শাকিল হাজারীবাগের রায়েরবাজার এলাকায় বসবাস করতেন। তার ২২ মাস বয়সী একটি সন্তান রয়েছে।


পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, শাকিল মাদকাসক্ত ছিলেন এবং নিয়মিত কোনো কাজ করতেন না। চার মাসের বাসা ভাড়া পরিশোধ করতে না পারায় তাকে বাসা থেকে বের করে দেওয়া হয়। এরপর তিনি ভবঘুরে জীবনযাপন করছিলেন।

পুলিশ ধারণা করছে, শুক্রবার রাতের কোনো এক সময় সুধাসদন ভবনের ভেতরে গিয়ে তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে থাকতে পারেন। তবে ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।

মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।


সময়ের আলো/এমকে


  বিষয়:   সুধাসদন  মরদেহ  উদ্ধার  সময়ের আলো 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: