বিচ্ছেদের জল্পনা উড়িয়ে নিউইয়র্কে একসঙ্গে ঐশ্বরিয়া-অভিষেক

আনন্দ সময় ডেস্ক

আনন্দ সময়

দীর্ঘদিনের বিচ্ছেদের জল্পনার মধ্যেই নিউইয়র্কে একসঙ্গে দেখা গেছে বলিউডের আলোচিত দম্পতি অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাই বচ্চনকে। সম্প্রতি তাদের কয়েকটি

2026-07-25T19:00:30+00:00
2026-07-25T19:01:41+00:00
 
  শনিবার, ২৫ জুলাই ২০২৬,
১০ শ্রাবণ ১৪৩৩
শনিবার, ২৫ জুলাই ২০২৬
আনন্দ সময়
বিচ্ছেদের জল্পনা উড়িয়ে নিউইয়র্কে একসঙ্গে ঐশ্বরিয়া-অভিষেক
আনন্দ সময় ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৫ জুলাই, ২০২৬, ৭:০০ পিএম  আপডেট: ২৫.০৭.২০২৬ ৭:০১ পিএম
অভিষেক জানিয়েছেন, ঐশ্বরিয়া শুধু তার সন্তানের মা নন, বরং তার জীবনের ‘সোলমেট’। ছবি : সংগৃহীত
দীর্ঘদিনের বিচ্ছেদের জল্পনার মধ্যেই নিউইয়র্কে একসঙ্গে দেখা গেছে বলিউডের আলোচিত দম্পতি অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাই বচ্চনকে। সম্প্রতি তাদের কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর আবারও আলোচনায় এসেছে তাদের সম্পর্ক।

কয়েক মাস ধরে বিভিন্ন অনুষ্ঠান ও পারিবারিক আয়োজনে দুজনকে আলাদা দেখা যাওয়ায় তাদের দাম্পত্য জীবন নিয়ে নানা ধরনের গুঞ্জন ছড়ায়। 

একই সময়ে অভিনেত্রী নিমরত কৌরের সঙ্গে অভিষেকের নাম জড়িয়ে বিভিন্ন আলোচনা হলেও এ বিষয়ে অভিষেক, ঐশ্বরিয়া বা নিমরত কেউই প্রকাশ্যে কোনো প্রতিক্রিয়া জানাননি।

বর্তমানে শাহরুখ খান অভিনীত ‘কিং’ সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত রয়েছেন অভিষেক। কাজের ফাঁকে স্ত্রী ঐশ্বরিয়ার সঙ্গে সময় কাটাতে নিউইয়র্কে যান তিনি। সেখানেই সন্ধ্যার সময় রাস্তায় হাঁটার সময় এক ভক্তের সঙ্গে তোলা তাদের একটি সেলফি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

ভাইরাল হওয়া ছবিতে দেখা যায়, ক্যাপ ও টি-শার্ট পরা অভিষেকের পাশে কালো পোশাকে রয়েছেন ঐশ্বরিয়া। দীর্ঘদিন পর তাদের একসঙ্গে দেখে উচ্ছ্বাস প্রকাশ করেছেন ভক্তরা। 


অনেকের মতে, এই উপস্থিতি তাদের সম্পর্ক নিয়ে চলা জল্পনাকে কিছুটা হলেও থামিয়েছে।

২০০৭ সালের ২০ এপ্রিল বিবাহবন্ধনে আবদ্ধ হন অভিষেক ও ঐশ্বরিয়া। এই দম্পতির একমাত্র সন্তান আরাধ্য বচ্চন। 

সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিষেক জানিয়েছেন, ঐশ্বরিয়া শুধু তার সন্তানের মা নন, বরং তার জীবনের ‘সোলমেট’। প্রায় দুই দশকের দাম্পত্য জীবন ভালোবাসা ও সুখের স্মৃতিতে পূর্ণ বলেও মন্তব্য করেন তিনি।

অভিনয়ের ক্ষেত্রে শিগগিরই শাহরুখ খানের সঙ্গে ‘কিং’ সিনেমায় দেখা যাবে অভিষেককে। ছবিটিতে আরও অভিনয় করেছেন দীপিকা পাড়ুকোন, অনিল কাপুর, জ্যাকি শ্রফ, রানি মুখার্জি, জয়দীপ আহলাওয়াত, আরশাদ ওয়ারসি ও রাঘব জুয়াল। আগামী ২৪ ডিসেম্বর সিনেমাটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।


সূত্র : ইন্ডিয়া টুডে


সময়ের আলো/এমকে


  বিষয়:   ঐশ্বরিয়া  অভিষেক  বিচ্ছেদ  নিউইয়র্ক  সময়ের আলো 


Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: