জামিনে বেরিয়েই আসামিদের হামলা, বাদী পরিবারের ৩ জনকে কুপিয়ে জখম

বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি

সারাদেশ

বরিশালের বানারীপাড়ায় চাঁদাবাজি ও হত্যাচেষ্টা মামলার আসামিরা জামিনে মুক্তি পাওয়ার পর মামলার বাদীসহ একই পরিবারের তিন সদস্যের ওপর হামলা চালিয়েছে

2026-07-25T21:30:31+00:00
2026-07-25T21:30:31+00:00
 
  শনিবার, ২৫ জুলাই ২০২৬,
১০ শ্রাবণ ১৪৩৩
শনিবার, ২৫ জুলাই ২০২৬
সারাদেশ
জামিনে বেরিয়েই আসামিদের হামলা, বাদী পরিবারের ৩ জনকে কুপিয়ে জখম
বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৫ জুলাই, ২০২৬, ৯:৩০ পিএম 
দেশীয় ধারালো অস্ত্রের আঘাতে আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। ছবি : সময়ের আলো
বরিশালের বানারীপাড়ায় চাঁদাবাজি ও হত্যাচেষ্টা মামলার আসামিরা জামিনে মুক্তি পাওয়ার পর মামলার বাদীসহ একই পরিবারের তিন সদস্যের ওপর হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। দেশীয় ধারালো অস্ত্রের আঘাতে আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

শনিবার (২৫ জুলাই) উপজেলার ইলুহার গ্রামের শিকদার বাড়িতে এ ঘটনা ঘটে। আহতরা হলেন মোক্তার শিকদার, তার ছেলে ও মামলার বাদী মুজাহিদুল হক (মুরাদ শিকদার) এবং মুরাদের ছেলে মাহমুদুল হাসান। 

স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে গুরুতর আহত মোক্তার শিকদারকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

হাসপাতালে চিকিৎসাধীন মোক্তার শিকদার অভিযোগ করেন, চাঁদাবাজির মামলা করায় ক্ষুব্ধ হয়ে প্রতিপক্ষের লোকজন তাদের ওপর হামলা চালায়। হামলার সময় তাকে নদীতে ফেলে ডুবিয়ে হত্যারও চেষ্টা করা হয় বলে দাবি করেন তিনি।


মামলার বাদী মুরাদ শিকদার জানান, শনিবার সকালে প্রতিপক্ষের লোকজন শাবল, বাংলা দা ও হাতুড়ি নিয়ে তাদের ওপর অতর্কিত হামলা চালায়। এতে তিনি ও তার ছেলে আহত হন। তার বাবার অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশালে পাঠানো হয়েছে। 

তিনি বলেন, এর আগে প্রতিপক্ষের বিরুদ্ধে বানারীপাড়া থানায় চাঁদাবাজি ও হত্যাচেষ্টার মামলা দায়ের করা হয়েছিল। সেই মামলায় জামিনে মুক্তি পেয়েই আসামিরা এ হামলা চালিয়েছে বলে তাদের অভিযোগ।

অভিযুক্তদের মধ্যে হোসনে আরা, তানিয়া, সালমা, ইমরান, এনামুল, আজিজার ও মাইনুলের নাম উল্লেখ করা হয়েছে। তবে এ বিষয়ে তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

বানারীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবুর রহমান বলেন, হামলার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আহতদের চিকিৎসা শেষে থানায় মামলা দায়ের করার পরামর্শ দেওয়া হয়েছে।



সময়ের আলো/এমকে


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: