৫ হাজার চিকিৎসক নিয়োগের উদ্যোগ নিয়েছে সরকার

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

দেশে চিকিৎসকের ঘাটতি দূর করতে ৫ হাজার চিকিৎসক নিয়োগের উদ্যোগ নিয়েছে সরকার বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত

2026-07-25T22:51:08+00:00
2026-07-25T22:51:08+00:00
 
  রবিবার, ২৬ জুলাই ২০২৬,
১১ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ২৬ জুলাই ২০২৬
জাতীয়
স্বাস্থ্যমন্ত্রী
৫ হাজার চিকিৎসক নিয়োগের উদ্যোগ নিয়েছে সরকার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২৫ জুলাই, ২০২৬, ১০:৫১ পিএম 
সংগৃহীত ছবি
দেশে চিকিৎসকের ঘাটতি দূর করতে ৫ হাজার চিকিৎসক নিয়োগের উদ্যোগ নিয়েছে সরকার বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেন, দীর্ঘ ১৭ বছর চিকিৎসক নিয়োগ না হওয়ায় সংকট তৈরি হয়েছে। পাশাপাশি চিকিৎসকদের প্রশিক্ষণের ব্যবস্থাও করা হচ্ছে।

শনিবার (২৫ জুলাই) সন্ধ্যায় বাগেরহাট ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, বর্তমান সরকার মাত্র ছয় মাস দায়িত্ব পালন করছে। এর মধ্যেই ডেঙ্গু মোকাবিলায় প্রয়োজনীয় কিট, স্যালাইন, অ্যান্টিভেনম ও অ্যান্টি-র‌্যাবিস ভ্যাকসিন পর্যাপ্ত পরিমাণে মজুত করা হয়েছে। সরকারকে সময় দিলে স্বাস্থ্যসেবা খাতের বিভিন্ন সমস্যা পর্যায়ক্রমে সমাধান করা হবে।

হাসপাতাল পরিদর্শনের অভিজ্ঞতা তুলে ধরে তিনি জানান, রোগীদের সঙ্গে কথা বলেছেন এবং খাবারের মানও পরিদর্শন করেছেন। তার মতে, হাসপাতালের সার্বিক পরিবেশ ভালো। যদিও কিছু জনবল সংকট রয়েছে এবং কয়েকজন কর্মী অনুপস্থিত ছিলেন, তবে এটিকে তিনি বড় কোনো সমস্যা মনে করেন না। অন্যান্য অনেক হাসপাতালের তুলনায় এখানকার পরিস্থিতি ভালো উল্লেখ করে তিনি বলেন, যেসব ঘাটতি রয়েছে, সেগুলো দ্রুত পূরণ করা হবে।


পরিদর্শনের সময় মন্ত্রী হাসপাতালের সব ওয়ার্ড, রান্নাঘর, শৌচাগার ও গুদামঘর ঘুরে দেখেন। এ সময় তিনি হাসপাতালের চিকিৎসক ও কর্মচারী সংকট দ্রুত পদায়নের মাধ্যমে পূরণের আশ্বাস দেন।

পরিদর্শনকালে বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাদ, জেলা প্রশাসক গোলাম মো. বাতেন, পুলিশ সুপার হাসান মো. নাসের রিকাবদার, বাগেরহাট ২৫০ শয্যা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. অসীম কুমার সমাদ্দারসহ চিকিৎসক ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

সময়ের আলো/আরবিএন 


  বিষয়:   স্বাস্থ্যমন্ত্রী  চিকিৎসক  সরকার 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: