২৩ বছরের আক্ষেপ ঘোচাতে চান ডুলি

ক্রীড়া প্রতিবেদক

খেলা

২০০৩ সাফ চ্যাম্পিয়নশিপ। নিজেদের ঘরের মাঠে মালদ্বীপকে টাইব্রেকারে হারিয়ে শেষবার ট্রফি উঁচিয়ে ধরেছিলেন লাল-সবুজের প্রতিনিধিরা। সেবার চ্যাম্পিয়ন হওয়ার পেছনে সবচেয়ে

2026-07-26T04:04:30+00:00
2026-07-26T04:04:30+00:00
 
  রবিবার, ২৬ জুলাই ২০২৬,
১১ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ২৬ জুলাই ২০২৬
খেলা
২৩ বছরের আক্ষেপ ঘোচাতে চান ডুলি
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: রোববার, ২৬ জুলাই, ২০২৬, ৪:০৪ এএম 
ছবি : সংগৃহীত
২০০৩ সাফ চ্যাম্পিয়নশিপ। নিজেদের ঘরের মাঠে মালদ্বীপকে টাইব্রেকারে হারিয়ে শেষবার ট্রফি উঁচিয়ে ধরেছিলেন লাল-সবুজের প্রতিনিধিরা। সেবার চ্যাম্পিয়ন হওয়ার পেছনে সবচেয়ে বেশি অবদান যিনি রেখেছিলেন তিনি এখন দেশের ক্রীড়াঙ্গনের মন্ত্রী। ফাইনালে গোলবারের নিচে তিনি ছিলেন অতন্দ্র প্রহরী। তারপর কেটে গেছে প্রায় দুই যুগ। আবারও দেশের মাঠে অনুষ্ঠিত হবে সাফ ফুটবল। 

বর্তমান সময়ে দেশের ফুটবলের সুসময় ফিরতে শুরু করেছে। লাল-সবুজের প্রতিনিধিত্ব করছে ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা হামজা, কানাডার লিগে খেলা সমিত সোমের মতো তারকারা। সাফ চ্যাম্পিয়নশিপের ১৫তম আসর, আগামী ৪ নভেম্বর থেকে শুরু হয়ে চলবে ১৭ নভেম্বর পর্যন্ত। শনিবার রাজধানীর একটি হোটেলে টুর্নামেন্টের এবারের প্রতিযোগিতার লোগো উন্মোচন করা হয়। যার স্পন্সর টাইটেল মোবাইল ব্র্যান্ড টেকনো। সেই অনুষ্ঠানে সংবাদকর্মীদের কেন্দ্রবিন্দুতে ছিলেন কোচ টমাস ডুলি। যুক্তরাষ্ট্রের এই কোচ আশাবাদের কথা শোনালেও টানলেন নানান বাস্তবতা। 

তিনি বলেন, টুর্নামেন্টের মূল লক্ষ্য? আপনাদের কী মনে হয়? অবশ্যই চ্যাম্পিয়ন হতে চাই। শেষ পর্যন্ত আমরা জিতব কি না জানি না, তবে আমি আপনাদের বলতে পারি, জেতার জন্য সাধ্যমতো সবকিছু করার চেষ্টা করছি। খেলোয়াড়দের ক্ষেত্রেও একই কথা। আমি খেলোয়াড়দের কাছ থেকেও একই জিনিস চাই, মাঠে নামো, যা আছে তার সবটুকু উজাড় করে দাও। 

দুটি বিশ্বকাপ খেলার অভিজ্ঞতা রয়েছে ৬৫ বছর বয়সি ডুলির। তার খেলোয়াড়ি জীবনের মানসিকতা দেখতে চান তপু, মোরসালিনদের মধ্যে। সাফে আমরা আর্জেন্টিনা, ব্রাজিল বা জার্মানি বা ইংল্যান্ড বা এমন কোনো দলের বিপক্ষে খেলছি না, আমরা আমাদের প্রতিবেশী দলগুলোর বিপক্ষে খেলব। তারাই সেই দল যারা র‌্যাঙ্কিংয়ে আমাদের থেকে একটু পিছিয়ে বা একটু এগিয়ে আছে। মাঠে নামার সময় আমাদের কী ধরনের মানসিকতা থাকে, তা খুবই গুরুত্বপূর্ণ। তা হলে কি এটা সম্ভব? সবকিছুই সম্ভব। তবে আমরা যদি এটিকে খুব সহজভাবে নিই, তা হলে স্পষ্টতই খুব কঠিন হবে, কিন্তু যদি আমরা গুরুত্ব সহকারে নিই, তবে ওই ট্রফিটি জেতার সম্ভাবনা আমাদের আছে। 

কোচের সুরে সুর মিলিয়েছেন অনুষ্ঠানে আসা ফরোয়ার্ড শেখ মোরসালিন ও ডিফেন্ডার তপু বর্মনও। নিজেদের মাঠে, চেনা দর্শকের সামনে খেলাটা বিশাল সুযোগ মানছেন মোরসালিন। কোচ সবসময় জিততে চান, এটাই আমাদের সবসময় অনুপ্রাণিত করে। টিম মিটিং হোক বা সব জায়গায় কোচ সবসময় জিততে চান, তাই আমাদের ভাবনাও একই। যেভাবেই হোক জিততে হবে। 

২৩ বছর আগে আমরা সাফ জিতেছি, আসলে এটা আমাদের মনে হয়, সবার মূল লক্ষ্য জেতা। আমাদের দেশে খেলা, গ্যালারিতে আমাদের সমর্থক থাকবে, সমগ্র জাতি আমাদের দিকে তাকিয়ে থাকবে। আমরা হামজা, সোমিতদের সঙ্গে ইতিমধ্যে এক বছর খেলেছি এবং জানি যে তাদের মানসিকতা কেমন, বিশেষ করে অনুশীলন, ম্যাচ চলাকালীন সময়। তারা যখন দলে আসে, আমরা আরও বেশি উজ্জীবিত হই এবং আমাদের ভেতরে সেই চাঙ্গা ভাবটা চলে আসে।

সাফের গত আসরে সেমিফাইনালে শেষ হয়েছিল জামালদের কুয়েতের বিপক্ষে হেরে। এবার লক্ষ্য আবারও দেশের মানুষকে শিরোপা উপহার দেওয়ার।

সময়ের আলো/এসএকে


  বিষয়:   ২৩ বছরের আক্ষেপ  ঘোচাতে চান ডুলি  সময়ের আলো 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: