‘নেশা করতে করতে তালগোল পাকিয়ে ফেলেছে নাসীরুদ্দীন পাটওয়ারী’

সময়ের আলো ডেস্ক

রাজনীতি

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন দাবি করেছেন, এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী ‘নেশা করতে করতে এখন তালগোল পাকিয়ে ফেলেছেন’।শনিবার (২৫ জুলাই)

2026-07-26T06:03:21+00:00
2026-07-26T06:07:59+00:00
 
  রবিবার, ২৬ জুলাই ২০২৬,
১১ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ২৬ জুলাই ২০২৬
রাজনীতি
‘নেশা করতে করতে তালগোল পাকিয়ে ফেলেছে নাসীরুদ্দীন পাটওয়ারী’
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: রোববার, ২৬ জুলাই, ২০২৬, ৬:০৩ এএম  আপডেট: ২৬.০৭.২০২৬ ৬:০৭ এএম
প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। ছবি : সংগৃহীত
প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন দাবি করেছেন, এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী ‘নেশা করতে করতে এখন তালগোল পাকিয়ে ফেলেছেন’।

শনিবার (২৫ জুলাই) একটি বেসরকারি টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।

রাশেদ খাঁন বলেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারীর ব্যঙ্গাত্মক মন্তব্য অনাকাঙ্ক্ষিত। তার ভাষ্য, দেশের পরিচ্ছন্ন ভাবমূর্তির রাজনৈতিক নেতাদের মধ্যে মির্জা ফখরুল অন্যতম। আওয়ামী লীগ সরকারের আমলেও তিনি কখনো মাথা নত করেননি।

তিনি আরও বলেন, গণঅভ্যুত্থানের সময় নাসীরুদ্দীন পাটওয়ারী নেতৃত্বের অবস্থানে ছিলেন না। নাহিদ ইসলামের সঙ্গে একজন কর্মী হিসেবেই তিনি আন্দোলনে যুক্ত ছিলেন। রাশেদের দাবি, সে সময় আন্দোলনকারীরা নাহিদ ইসলামের আহ্বানে রাস্তায় নেমেছিলেন, নাসীরুদ্দীন পাটওয়ারী ছিলেন তাদেরই একজন। এমনকি সমন্বয়কদের তালিকাতেও তার নাম ছিল না। ভয়ের কারণেই তিনি তখন নিজের নাম তালিকাভুক্ত করেননি বলেও মন্তব্য করেন রাশেদ।

তার ভাষায়, ‘আজ তিনি নিজেকে বড় বিপ্লবী হিসেবে উপস্থাপন করছেন। কিন্তু বর্তমানের মুক্ত পরিবেশে বিপ্লবী হওয়া আর আওয়ামী লীগ সরকারের সময় আন্দোলন করা এক বিষয় নয়।’

রাশেদ খাঁন আরও বলেন, আওয়ামী লীগ সরকারের সময়ে বিএনপির নেতাকর্মীরা জেল-জুলুম ও নির্যাতনের শিকার হয়েছেন। সে সময় নাসীরুদ্দীন পাটওয়ারীরা কোথায় ছিলেন, এ প্রশ্ন তুলে তিনি দাবি করেন, এখন তারা বড় বড় কথা বলছেন। তার অভিযোগ, নাসীরুদ্দীন পাটওয়ারীকে অনেকেই ‘নষ্ট রাজনীতিবিদ’ হিসেবে আখ্যায়িত করছেন এবং ভবিষ্যতে এনসিপির রাজনৈতিক ক্ষতির জন্যও তিনিই দায়ী থাকবেন।

সময়ের আলো/এসএকে



  বিষয়:   নেশা  তালগোল পাকিয়ে ফেলেছে  নাসীরুদ্দীন পাটওয়ারী  সময়ের আলো 


Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: