ভারপ্রাপ্ত স্পিকারের সাথে সিইসির বৈঠক অনুষ্ঠিত হবে যে কারণে

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের লক্ষ্যে তফসিল ঘোষণার আগে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠক করবে নির্বাচন কমিশন (ইসি)। এ বৈঠকে তফসিল ঘোষণার জন্য

2026-07-26T14:56:33+00:00
2026-07-26T14:56:33+00:00
 
  রবিবার, ২৬ জুলাই ২০২৬,
১১ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ২৬ জুলাই ২০২৬
জাতীয়
ভারপ্রাপ্ত স্পিকারের সাথে সিইসির বৈঠক অনুষ্ঠিত হবে যে কারণে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ২৬ জুলাই, ২০২৬, ২:৫৬ পিএম 
সংগৃহীত ছবি
রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের লক্ষ্যে তফসিল ঘোষণার আগে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠক করবে নির্বাচন কমিশন (ইসি)। এ বৈঠকে তফসিল ঘোষণার জন্য প্রয়োজনীয় সময় চাওয়া হবে বলে জানিয়েছেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।

রোববার (২৬ জুলাই) নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

আইন অনুযায়ী, রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণার আগে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) স্পিকারের সঙ্গে সাক্ষাৎ করেন। সেই ধারাবাহিকতায় সিইসি এ এম এম নাসির উদ্দিন ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।


এর আগে একই দিন রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণার বিষয়টি নিয়ে সিইসির কার্যালয়ে সব নির্বাচন কমিশনার এবং সিনিয়র সচিবের একটি অনির্ধারিত বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে রাষ্ট্রপতি নির্বাচন-সংক্রান্ত আইন পর্যালোচনা করা হয়। পরে তফসিল ঘোষণার পরবর্তী কার্যক্রম নির্ধারণে স্পিকারের সঙ্গে বৈঠকের সিদ্ধান্ত নেওয়া হয়।

বিদ্যমান বিধান অনুযায়ী, সংসদ সদস্যদের ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত হন। এ জন্য সংসদ সচিবালয় সংসদ সদস্যদের তালিকা নির্বাচন কমিশন সচিবালয়ে পাঠাবে। সেই তালিকার ভিত্তিতে ইসি রাষ্ট্রপতি নির্বাচনের ভোটার তালিকা প্রস্তুত করবে। এরপর রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। এসব বিষয়েই ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক অনুষ্ঠিত হবে।

সময়ের আলো/আরবিএন 



  বিষয়:   রাষ্ট্রপতি  নির্বাচন  সিনিয়র সচিব  আখতার আহমেদ  নির্বাচন কমিশন  ইসি 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: