সিরাজগঞ্জে বিএনপির ৬ নেতার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা

কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি

সারাদেশ

দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সন্ত্রাসী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে সিরাজগঞ্জের কাজিপুর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক হাজী মিজানুর রহমান বাবলুকে

2026-07-26T14:59:37+00:00
2026-07-26T15:00:35+00:00
 
  রবিবার, ২৬ জুলাই ২০২৬,
১১ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ২৬ জুলাই ২০২৬
সারাদেশ
সিরাজগঞ্জে বিএনপির ৬ নেতার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা
কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৬ জুলাই, ২০২৬, ২:৫৯ পিএম 
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। ছবি : সংগৃহীত
দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সন্ত্রাসী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে সিরাজগঞ্জের কাজিপুর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক হাজী মিজানুর রহমান বাবলুকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। একই কর্মকাণ্ডে জড়িত থাকার দায়ে ৫ নেতার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার নির্দেশনাও দিয়েছে সিরাজগঞ্জ জেলা বিএনপি।

শনিবার (২৫ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে জেলা বিএনপির দফতর সম্পাদক তানভীর মাহমুদ পলাশের স্বাক্ষর করা পৃথক দুটি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও এলাকায় ক্রমাগত সন্ত্রাসী কার্যকলাপে জড়িত থাকায় হাজী মিজানুর রহমান বাবলুকে বহিষ্কার করা হলো। উল্লেখ করা হয়, এর আগেও একই অভিযোগে তাকে বহিষ্কার করা হয়েছিল এবং শর্তসাপেক্ষে বহিষ্কারাদেশ তুলে নেওয়া হয়েছিল। 

একই তারিখ ও অভিযোগে অন্য বিজ্ঞপ্তিতে কাজিপুর উপজেলা যুবদলের আহ্বায়ক মঞ্জুর রশিদ রানা, যুগ্ম আহ্বায়ক আতিকুর রহমান আতিক, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আসাদুল ইসলাম, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আসিফ সরকার, মাইজবাড়ী ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক মিষ্টারের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়। জেলা বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য রুমানা মাহমুদ ও সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু এই সিদ্ধান্ত অনুমোদন দিয়েছেন বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।

সময়ের আলো/মহু


  বিষয়:   সিরাজগঞ্জ  বিএনপি  নেতা  সাংগঠনিক ব্যবস্থা  বহিষ্কার  সময়ের আলো 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: