ফ্রান্সে দাবানল মোকাবিলায় প্রথমবার ব্যবহৃত হচ্ছে বিশেষ সামরিক বিমান

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ফ্রান্সের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ভয়াবহ দাবানল নিয়ন্ত্রণে প্রথমবারের মতো অগ্নিনির্বাপণ অভিযানে অংশ নিয়েছে দেশটির সামরিক পরিবহণ বিমান ‘এ৪০০এম’।শনিবার (২৫ জুলাই) বিমানটি আগুন

2026-07-26T17:23:44+00:00
2026-07-26T17:23:44+00:00
 
  রবিবার, ২৬ জুলাই ২০২৬,
১১ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ২৬ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
ফ্রান্সে দাবানল মোকাবিলায় প্রথমবার ব্যবহৃত হচ্ছে বিশেষ সামরিক বিমান
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রোববার, ২৬ জুলাই, ২০২৬, ৫:২৩ পিএম 
সংগৃহীত ছবি
ফ্রান্সের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ভয়াবহ দাবানল নিয়ন্ত্রণে প্রথমবারের মতো অগ্নিনির্বাপণ অভিযানে অংশ নিয়েছে দেশটির সামরিক পরিবহণ বিমান ‘এ৪০০এম’। 

শনিবার (২৫ জুলাই) বিমানটি আগুন নেভানোর কার্যক্রমে যুক্ত হয়েছে বলে আন্তর্জাতিক সংবাদ সংস্থা এএফপি নিশ্চিত করেছে।

‘এ৪০০এম’ মডেলের এই সামরিক বিমান একবারে ২০ টন পানি বা আগুন নিয়ন্ত্রণে ব্যবহৃত বিশেষ প্রতিরোধী রাসায়নিক ছিটাতে সক্ষম। ফরাসি সরকারের ভাষ্য, পানিবাহী সক্ষমতার দিক থেকে এটি ‘তিনটি কানাডেয়ার বিমানের সমান।’

মূল পরিকল্পনা অনুযায়ী চলতি মাসের শেষদিকে প্রয়োজনীয় প্রস্তুতি ও পরীক্ষা-নিরীক্ষা শেষে বিমানটি ব্যবহারের কথা ছিল। তবে দক্ষিণ-পশ্চিম ফ্রান্সে দাবানল ভয়াবহ আকার ধারণ করায় শনিবারই এটি অভিযানে নামানোর নির্দেশ দেন প্রধানমন্ত্রী সেবাস্টিয়ান লেকোর্নু।


এর আগে দাবানল মোকাবিলায় পরীক্ষামূলকভাবে একটি ‘এ৪০০এম’ বিমানকে অগ্নিনির্বাপণ উপযোগী করে ব্যবহারের লক্ষ্যে ফরাসি স্বরাষ্ট্র ও প্রতিরক্ষা মন্ত্রণালয় যৌথভাবে বিমান নির্মাতা প্রতিষ্ঠান এয়ারবাসের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছিল।

এদিকে জিরোন্ডে অঞ্চলের দাবানল পরিস্থিতিকে ‘এখনো অত্যন্ত আশঙ্কাজনক’ বলে উল্লেখ করেছেন স্থানীয় শীর্ষ কর্মকর্তা সোফি ব্রোকাস।

দাবানল দ্রুত ছড়িয়ে পড়ায় বোর্দো শহরের আশপাশের গ্রামগুলো থেকে শুক্রবার (২৪ জুলাই) প্রায় ৫৭ হাজার বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। আগুনের তীব্রতায় সেখানে ‘ফায়ারস্টর্ম’ বা ‘অগ্নিঝড়’ নামে পরিচিত এক বিরল আবহাওয়াগত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ভারমিউলেনের মতে, ফ্রান্সে এর আগে এমন ঘটনা কখনো দেখা যায়নি।

সময়ের আলো/আরবিএন 


  বিষয়:   ফ্রান্স  দাবানল  সামরিক বিমান 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: