‘বিএনপি যে প্রতিশ্রুতি দেয়, সেটি বাস্তবায়ন করে’

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি

রাজনীতি

স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি ও গোপালগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য এস এম জিলানী বলেছেন, ‘বিএনপি মানুষের কাছে যে প্রতিশ্রুতি দেয়,

2026-07-26T18:31:26+00:00
2026-07-26T18:33:58+00:00
 
  সোমবার, ২৭ জুলাই ২০২৬,
১২ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২৭ জুলাই ২০২৬
রাজনীতি
‘বিএনপি যে প্রতিশ্রুতি দেয়, সেটি বাস্তবায়ন করে’
কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৬ জুলাই, ২০২৬, ৬:৩১ পিএম  আপডেট: ২৬.০৭.২০২৬ ৬:৩৩ পিএম
বক্তব্য দিচ্ছেন সংসদ সদস্য এস এম জিলানী। ছবি : সময়ের আলো
স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি ও গোপালগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য এস এম জিলানী বলেছেন, ‘বিএনপি মানুষের কাছে যে প্রতিশ্রুতি দেয়, সেটি বাস্তবায়ন করে।’

রোববার (২৬ জুলাই) কোটালীপাড়া পল্লী উন্নয়ন একাডেমি হলরুমে উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। 


এস এম জিলানী বলেন, ‘নির্বাচনের সময় বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান জাতির সামনে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, ভোটারদের আঙুল থেকে কালি মোছার আগেই তিনি সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছেন। নির্বাচনের আগে প্রধানমন্ত্রী বলেছিলেন, ১০ হাজার টাকা করে কৃষি ঋণ সুদসহ মওকুফ করে দেবেন। নির্বাচিত হয়ে তিনি তা করেছেন। প্রধানমন্ত্রী ফ্যামিলি ও কৃষক কার্ডের কথা বলেছিলেন, ইতোমধ্যে সেটিও শুরু হয়েছে।’

এই সংসদ সদস্য আরও বলেন, ‘বিগত ১৭ বছর দেশের মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। গত জাতীয় সংসদ নির্বাচনে দেশের ভোটাররা ভোট কেন্দ্রে গিয়ে স্বতঃস্ফূর্তভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। আমরা আমাদের নেতাকর্মীদের কখনও বলিনি যে, আপনারা ভোটকেন্দ্রে গিয়ে জাল ভোট দেবেন। আমরা নেতাকর্মীদেরকে বলেছিলাম, আপনারা ভোটারদের কেন্দ্রে নিয়ে আসবেন। ভোটাররা কেন্দ্রে এসে তাদের পছন্দমতো প্রার্থীকে ভোট দিয়েছেন। জনগণের ভোটে নির্বাচিত হয়ে বর্তমান সরকার ক্ষমতা গ্রহণ করেছেন।’

উপজেলা বিএনপির সভাপতি এস এম মহিউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল বাশার হাওলাদার, পৌর বিএনপির সভাপতি ইউসুফ আলী দাড়িয়া, সাধারণ সম্পাদক ওয়ালিউর রহমান হাওলাদারসহ উপজেলার ১১ টি ইউনিয়ন ও পৌরসভার নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

সময়ের আলো/মহু 


  বিষয়:   বিএনপি  প্রতিশ্রুতি  বাস্তবায়ন  গোপালগঞ্জ  সময়ের আলো 


Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: