জেলা প্রশাসকের পরিচয়ে প্রতারণা, গাজীপুরবাসীকে সতর্ক থাকার আহ্বান

গাজীপুর প্রতিনিধি

সারাদেশ

গাজীপুরের জেলা প্রশাসক নুরুল ইসলাম ভূঁইয়ার পরিচয় ব্যবহার করে একটি প্রতারক চক্র সাধারণ মানুষের সঙ্গে প্রতারণার অপচেষ্টা চালাচ্ছে বলে সতর্ক

2026-07-26T20:04:22+00:00
2026-07-26T20:04:22+00:00
 
  সোমবার, ২৭ জুলাই ২০২৬,
১২ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২৭ জুলাই ২০২৬
সারাদেশ
জেলা প্রশাসকের পরিচয়ে প্রতারণা, গাজীপুরবাসীকে সতর্ক থাকার আহ্বান
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৬ জুলাই, ২০২৬, ৮:০৪ পিএম 
গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়। ছবি : সংগৃহীত
গাজীপুরের জেলা প্রশাসক নুরুল ইসলাম ভূঁইয়ার পরিচয় ব্যবহার করে একটি প্রতারক চক্র সাধারণ মানুষের সঙ্গে প্রতারণার অপচেষ্টা চালাচ্ছে বলে সতর্ক করেছে জেলা প্রশাসন। জেলা প্রশাসকের ছবি ব্যবহার করে বিভিন্ন অজানা মোবাইল নম্বর থেকে ফোন করে সাধারণ মানুষকে প্রতারণার ফাঁদে ফেলার চেষ্টা করা হচ্ছে।

এ বিষয়ে গাজীপুর জেলা প্রশাসনের অফিসিয়াল ফেসবুক পেজ ‘জেলা প্রশাসক, গাজীপুর’-এ একটি সতর্কবার্তা প্রকাশ করা হয়েছে। ওই বার্তায় প্রতারণার কৌশল সম্পর্কে সবাইকে সচেতন থাকার আহ্বান জানানো হয় এবং কোনো অবস্থাতেই অজানা নম্বর থেকে আসা নির্দেশনা বা আর্থিক লেনদেনে সাড়া না দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

এ পরিস্থিতিতে জেলার বাসিন্দাদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়ে জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, জেলা প্রশাসকের জন্য নির্ধারিত সরকারি অফিসিয়াল নম্বর ছাড়া অন্য কোনো নম্বর থেকে তার পরিচয়ে যোগাযোগ করা হলে তা বিশ্বাস না করার অনুরোধ জানানো হচ্ছে। কারণ, এ ধরনের প্রতারণামূলক কর্মকাণ্ড সম্পূর্ণ আইনত দণ্ডনীয় অপরাধ।

প্রশাসনের পক্ষ থেকে আরও জানানো হয়, কেউ যদি জেলা প্রশাসকের পরিচয়ে সন্দেহজনক কোনো ফোনকল বা বার্তা পান, তবে তাৎক্ষণিকভাবে নিকটস্থ থানা, সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অথবা জেলা প্রশাসকের কার্যালয়ে বিষয়টি অবহিত করতে হবে। এতে প্রতারণা প্রতিরোধের পাশাপাশি অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনা সম্ভব হবে।

এ বিষয়ে গাজীপুরের জেলা প্রশাসক নুরুল ইসলাম ভূঁইয়া বলেন, আমার পরিচয় ও ছবি ব্যবহার করে কেউ যদি সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ করে, তবে সেটি সম্পূর্ণ প্রতারণামূলক। জেলা প্রশাসনের পক্ষ থেকে অফিসিয়াল সরকারি নম্বর ছাড়া অন্য কোনো নম্বর থেকে এ ধরনের যোগাযোগ করা হয় না। তাই সবাইকে সচেতন থাকার অনুরোধ করছি। কোনো সন্দেহজনক কল বা প্রতারণার চেষ্টা চোখে পড়লে দ্রুত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিংবা জেলা প্রশাসনের কার্যালয়কে জানাবেন। জনসচেতনতাই এ ধরনের প্রতারণা রোধের সবচেয়ে কার্যকর উপায়।

সময়ের আলো/জোই


  বিষয়:   জেলা প্রশাসক  প্রতারণা  গাজীপুরবাসী  সতর্ক  সময়ের আলো 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: