ছয় মাসে মেটলাইফের ১,৩৮৪ কোটি টাকার বীমা দাবি নিষ্পত্তি

নিজস্ব প্রতিবেদক

অর্থনীতি

চলতি বছরের প্রথম ছয় মাসে (জানুয়ারি-জুন) ১,৩৮৪ কোটি টাকার বীমা দাবি নিষ্পত্তি করেছে মেটলাইফ বাংলাদেশ।প্রতিষ্ঠানটি জানিয়েছে, গ্রাহকদেরকে বীমা সুবিধা হিসেবে

2026-07-26T20:47:35+00:00
2026-07-26T20:47:35+00:00
 
  সোমবার, ২৭ জুলাই ২০২৬,
১২ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২৭ জুলাই ২০২৬
অর্থনীতি
ছয় মাসে মেটলাইফের ১,৩৮৪ কোটি টাকার বীমা দাবি নিষ্পত্তি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ২৬ জুলাই, ২০২৬, ৮:৪৭ পিএম 
ছয় মাসে মেটলাইফের ১,৩৮৪ কোটি টাকার বীমা দাবি নিষ্পত্তি। ছবি : সংগৃহীত
চলতি বছরের প্রথম ছয় মাসে (জানুয়ারি-জুন) ১,৩৮৪ কোটি টাকার বীমা দাবি নিষ্পত্তি করেছে মেটলাইফ বাংলাদেশ।

প্রতিষ্ঠানটি জানিয়েছে, গ্রাহকদেরকে বীমা সুবিধা হিসেবে পরিশোধ করা অর্থের পাশাপাশি চিকিৎসা ও মৃত্যু দাবি হিসেবে পরিশোধ করা অর্থ এর অন্তর্ভুক্ত।  

মেটলাইফ বাংলাদেশের মুখ্য নির্বাহী কর্মকর্তা আলা আহমদ বলেন, বছরের প্রথম ছয় মাসে নিষ্পত্তি হওয়া বীমা দাবির এই পরিমাণই প্রমাণ করে, গ্রাহক ও তাদের পরিবারের প্রয়োজনে পাশে থাকার ব্যাপারে আমরা কতটা প্রতিশ্রুতিবদ্ধ। দাবি নিষ্পত্তির প্রক্রিয়াকে আরও দ্রুত, সহজ ও স্বচ্ছ করার মাধ্যমে আমরা গ্রাহকদের আস্থা আরও সুদৃঢ় করতে এবং দেশের বীমা খাতের প্রতি মানুষের আস্থা বৃদ্ধিতেও ভূমিকা রাখতে চাই।


মেটলাইফ ২০২৫ সালের পুরো বছরে  মেটলাইফ ২,৮৯৫ কোটি টাকার দাবি নিষ্পত্তি করেছে যা বাংলাদেশের সকল জীবনবীমা প্রতিষ্ঠানের মধ্যে সর্বোচ্চ। একই বছরে প্রতিষ্ঠানটি ৯৮% দাবি নিষ্পত্তির হার বজায় রেখেছে, যা জীবনবীমা খাতের অন্যতম সর্বোচ্চ দাবি নিষ্পত্তির হার।

বর্তমানে বাংলাদেশে প্রায় ১০ লাখ ব্যক্তি গ্রাহক এবং ৯০০টির বেশি করপোরেট গ্রাহককে বীমা সেবা দিচ্ছে মেটলাইফ বাংলাদেশ।

সময়ের আলো/জেডআই


  বিষয়:   বীমা 


Loading...
Loading...
অর্থনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: