বিশ্বের যেকোনো দেশের চেয়ে আমাদের গোলাবারুদ বেশি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ইরানের সঙ্গে চলমান সংঘাতের মধ্যে যুক্তরাষ্ট্রের অস্ত্রের মজুত কমে এসেছে এমন প্রতিবেদন প্রকাশের পর তা দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছেন মার্কিন প্রেসিডেন্ট

2026-07-27T08:30:18+00:00
2026-07-27T08:30:18+00:00
 
  মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬,
১৩ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
ডোনাল্ড ট্রাম্প
বিশ্বের যেকোনো দেশের চেয়ে আমাদের গোলাবারুদ বেশি
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৭ জুলাই, ২০২৬, ৮:৩০ এএম 
সংগৃহীত ছবি
ইরানের সঙ্গে চলমান সংঘাতের মধ্যে যুক্তরাষ্ট্রের অস্ত্রের মজুত কমে এসেছে এমন প্রতিবেদন প্রকাশের পর তা দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দাবি, বিশ্বের অন্য যেকোনো দেশের তুলনায় যুক্তরাষ্ট্রের গোলাবারুদের মজুত বেশি, এমনকি প্রয়োজনের চেয়েও অতিরিক্ত অস্ত্র তাদের হাতে রয়েছে।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ইরানের বিভিন্ন স্থাপনায় হামলার দৃশ্যসংবলিত কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি কয়েকটি ছবিও শেয়ার করেছেন তিনি।

আল জাজিরার তথ্য অনুযায়ী, মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নালকে দেওয়া এক বিবৃতিতে ট্রাম্প বলেন, ‘বিশ্বের যেকোনও দেশের তুলনায় আমাদের কাছে অনেক বেশি গোলাবারুদ রয়েছে। এমনকি আমাদের প্রয়োজনের চেয়েও বেশি অস্ত্র মজুত আছে।’


এর আগে দ্য ওয়াল স্ট্রিট জার্নাল এক প্রতিবেদনে জানায়, যুক্তরাষ্ট্রের জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন হোয়াইট হাউসকে সতর্ক করে বলেছেন, দেশটির আকাশ প্রতিরক্ষায় ব্যবহৃত ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্রের মজুত কমে আসছে।

এদিকে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প এআই প্রযুক্তিতে তৈরি কয়েকটি ছবি প্রকাশ করেন। ছবিগুলোতে একটি ইরানি তেলবাহী জাহাজ জব্দের দৃশ্য এবং ইরানের খার্গ দ্বীপের তেল রপ্তানি টার্মিনালে হামলার চিত্র দেখানো হয়েছে।

শেয়ার করা ছবিগুলোর একটিতে যুক্তরাষ্ট্রের পতাকাবাহী একটি তেলবাহী জাহাজের ওপর ট্রাম্পকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। অন্য একটি ছবিতে যুদ্ধবিমান থেকে খার্গ দ্বীপের স্থাপনায় বোমা হামলার দৃশ্য তুলে ধরা হয়েছে।

সময়ের আলো/আরবিএন 


  বিষয়:   ডোনাল্ড ট্রাম্প  ইরান  যুক্তরাষ্ট্র 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: