সিরাজগঞ্জের তাড়াশে ৫ লাখ টাকা কাবিনে নিজ স্ত্রীর প্রেমিকের সঙ্গে বিয়ে দিয়ে দিলেন স্বামী। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যকর সৃষ্টি হয়েছে। সোমবার (২৭) জুলাই সকালে উপজেলার মাগুড়া বিনোদ ইউনিয়নের আমবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় ইউপি সদস্য আব্দুল মালেক নিশ্চিত করে জানান, আমবাড়িয়া গ্রামের সেলিম রেজা স্ত্রী সুমাইয়া পারভীন (২৫) সঙ্গে রায়গঞ্জ উপজেলা ভূয়ট গ্রামের আউয়ালের ছেলে আসাদুল ইসলাম (২৮) এর সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচয় হয়। দুজনের দীর্ঘদিনের সম্পর্ক চলে আসছিল। সোমবার রাতে প্রেমিকা সুমাইয়ার স্বামী সেলিম রেজা ঢাকা যাবে বলে বের হয়ে যান। এ সময় তার স্ত্রী প্রেমিক আসাদুল ইসলামকে মোবাইলে ফোন করে বাড়িতে ডাকেন সুমাইয়া পারভীন। পরে রাত ১২টার দিকে তারা দুজন গোপন অভিসারে লিপ্ত হয়। এমন সময়ে সেলিম রেজা বাড়িতে ফিরে নিজ কক্ষে দুজনকে আপত্তিকর অবস্থায় দেখতে পান। এ সময় স্থানীয়দের ডেকে আনেন স্বামী সেলিম রেজা।
সেলিম রেজা জানান, স্থানীয়দের চাপ সামাল দিতে ও স্ত্রীর সিদ্ধান্ত মেনে নিয়ে তালাক দিয়ে তিনি নিজে ৫ লাখ টাকা কাবিনে পরকীয়া প্রেমিক আসাদুল ইসলামের সঙ্গে স্ত্রীর বিয়ে দিয়ে দেন। সকালে তাদের দুজনকে বাসে তুলে দিয়ে প্রেমিক আসাদুল ইসলামের বাড়ি পাঠিয়েছেন। এ ঘটনায় এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
সময়ের আলো/জোই