হবিগঞ্জে হাওর থেকে ১০ লাখ টাকার নিষিদ্ধ জাল উদ্ধার

হবিগঞ্জ প্রতিনিধি

সারাদেশ

হবিগঞ্জের লাখাই উপজেলার বিভিন্ন হাওরে অভিযান চালিয়ে প্রায় ১০ লাখ টাকা মূল্যের নিষিদ্ধ কোনা জাল উদ্ধার করেছে ভ্রাম্যমাণ আদালত।সোমবার (২৭

2026-07-27T21:02:04+00:00
2026-07-27T21:02:57+00:00
 
  সোমবার, ২৭ জুলাই ২০২৬,
১২ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২৭ জুলাই ২০২৬
সারাদেশ
হবিগঞ্জে হাওর থেকে ১০ লাখ টাকার নিষিদ্ধ জাল উদ্ধার
হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৭ জুলাই, ২০২৬, ৯:০২ পিএম  আপডেট: ২৭.০৭.২০২৬ ৯:০২ পিএম
উদ্ধার করা নিষিদ্ধ জাল। ছবি : সময়ের আলো
হবিগঞ্জের লাখাই উপজেলার বিভিন্ন হাওরে অভিযান চালিয়ে প্রায় ১০ লাখ টাকা মূল্যের নিষিদ্ধ কোনা জাল উদ্ধার করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (২৭ জুলাই) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ মুরাদ ইসলামের নেতৃত্বে উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়।

অভিযান চলাকালে হাওরে নিষিদ্ধ জাল ফেলে পালিয়ে যায় সংশ্লিষ্ট মৎস্য শিকারিরা। পরে ভ্রাম্যমাণ আদালত ঘটনাস্থল থেকে মোট ৭টি নিষিদ্ধ কোনা জাল জব্দ করে। উদ্ধার করা জালগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় ১০ লাখ টাকা বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। পরে জব্দকৃত জাল জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।


উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা কনিক শর্মা জানান, পোনা মাছ সংরক্ষণ, দেশীয় মাছের প্রজনন নিশ্চিত করা এবং মৎস্যসম্পদ রক্ষার লক্ষ্যে নিয়মিতভাবে এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে।

তিনি বলেন, ‘নিষিদ্ধ জাল ব্যবহারের ফলে পোনা মাছ নির্বিচারে নিধন হয়, যা দীর্ঘমেয়াদে দেশীয় মাছের উৎপাদনে নেতিবাচক প্রভাব ফেলে।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ মুরাদ ইসলাম জানান, মৎস্যসম্পদ রক্ষায় অবৈধ জাল ব্যবহারকারীদের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।

এ অভিযানে লাখাই থানা পুলিশসহ বিভিন্ন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। 

সময়ের আলো/মহু



  বিষয়:   হবিগঞ্জ  হাওর  নিষিদ্ধ  জাল  উদ্ধার  সময়ের আলো 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: