এসএফএস ফাইন্যান্সে ২২ কোটি টাকা আত্মসাৎ, নথি তলব দুদকের

সময়ের আলো ডেস্ক

বিবিধ

পিকে হালদারের অন্যতম সহযোগী এসএফএস ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের তৎকালীন এমডি প্রীতিশ কুমার সরকার এবং অন্য কর্মকর্তাদের বিরুদ্ধে গ্রাহকের ২২

2026-07-27T22:32:48+00:00
2026-07-27T22:32:48+00:00
 
  বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬,
৯ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
বিবিধ
এসএফএস ফাইন্যান্সে ২২ কোটি টাকা আত্মসাৎ, নথি তলব দুদকের
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৭ জুলাই, ২০২৬, ১০:৩২ পিএম 
প্রতীকী ছবি
পিকে হালদারের অন্যতম সহযোগী এসএফএস ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের তৎকালীন এমডি প্রীতিশ কুমার সরকার এবং অন্য কর্মকর্তাদের বিরুদ্ধে গ্রাহকের ২২ কোটি টাকা আত্মসাতের অভিযোগ অনুসন্ধানে রেকর্ডপত্র তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সোমবার (২৭ জুলাই) দুদকের উপপরিচালক মো. মশিউর রহমান স্বাক্ষরিত চিঠির সূত্রে এসব তথ্য জানা গেছে।

দুদকের তলবকৃত নথির মধ্যে রয়েছে এসএফএস ফাইন্যান্সের ওপর আব্দুল ওহাব অ্যান্ড কোং কর্তৃক প্রস্তুত করা অডিট প্রতিবেদন, উত্তরার জাহানারা গার্ডেন প্রকল্পে ১ হাজার ৫৫৫ বর্গফুটের একটি ফ্ল্যাট সংক্রান্ত সকল নথি পত্র।


দুদক ২০১৬ থেকে ২০২০ সাল পর্যন্ত গ্রাহকদের কাছ থেকে সংগ্রহ করা ২২ কোটি টাকার আদায় সংক্রান্ত সব প্রমাণপত্র এবং ওই অর্থ সরকারি খাতে জমা না দেওয়ার বিষয়ে প্রয়োজনীয় নথিও তলব করেছে। পাশাপাশি আর্থস্কোপ লিমিটেডের ঋণসংক্রান্ত নির্ধারণ প্রতিবেদন, ঋণ প্রস্তাব, ক্রেডিট ডিভিশন ও ক্রেডিট কমিটির সুপারিশ, পেমেন্ট লেটার এবং ডিসবার্সমেন্ট লেটারসহ সব কাগজপত্র জমা দিতে বলা হয়েছে।

চিঠিতে অভিযুক্ত সংশ্লিষ্টদের বিরুদ্ধে আনা অভিযোগের পরিপ্রেক্ষিতে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য এসব নথিপত্র আগামী ৫ আগস্টের মধ্যে দুদকের প্রধান কার্যালয়ে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

সময়ের আলো/আতা
  বিষয়:   এসএফএস ফাইন্যান্স  ২২ কোটি টাকা  আত্মসাৎ  নথি তলব  দুদক  পিকে হালদার 


Advertisement
Loading...
Loading...
বিবিধ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: