এনসিপি কার্যালয়ে ফ্রান্স ও জার্মানির রাষ্ট্রদূত

সময়ের আলো ডেস্ক

রাজনীতি

রাজধানীর বাংলামোটরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে দলটির নেতাদের সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত জ্যঁ-মার্ক সেরে-শার্লে

2026-07-27T23:04:54+00:00
2026-07-27T23:04:54+00:00
 
  শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
রাজনীতি
এনসিপি কার্যালয়ে ফ্রান্স ও জার্মানির রাষ্ট্রদূত
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৭ জুলাই, ২০২৬, ১১:০৪ পিএম 
বাংলামোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকায় নিযুক্ত ফ্রান্স ও জার্মানির রাষ্ট্রদূত। ছবি : সংগৃহীত
রাজধানীর বাংলামোটরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে দলটির নেতাদের সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত জ্যঁ-মার্ক সেরে-শার্লে এবং জার্মানির চার্জ দ্য অ্যাফেয়ার্স আনজা কের্স্টেন। বৈঠকে দেশের নির্বাচন-পরবর্তী রাজনৈতিক পরিস্থিতি, সংসদে এনসিপির ভূমিকা, রাষ্ট্রের মৌলিক সংস্কার এবং ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। 

সোমবার (২৭ জুলাই) দুপুরের এই বৈঠকে এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম, দলের মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, আন্তর্জাতিক বিষয়ক সেলের ইনচার্জ আলাউদ্দীন মোহাম্মদ এবং আন্তর্জাতিক বিষয়ক সেলের সদস্য নাভিদ নওরোজ শাহ উপস্থিত ছিলেন। 


এনসিপি জানিয়েছে, বৈঠকে দেশের নির্বাচন-পরবর্তী রাজনৈতিক পরিস্থিতি, সংসদে এনসিপির ভূমিকা, রাষ্ট্রের মৌলিক সংস্কার এবং ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। এ ছাড়া আঞ্চলিক পরিস্থিতি, ইন্দো-প্যাসিফিক সহযোগিতা, বাংলাদেশের সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতি এবং অর্থনৈতিক অংশীদারত্ব সম্প্রসারণের সুযোগ নিয়েও মতবিনিময় করেন তারা।

এ সময় উভয় পক্ষ অভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে ধারাবাহিক যোগাযোগ ও সহযোগিতা জোরদারের মাধ্যমে ইউরোপীয় ইউনিয়ন, ফ্রান্স ও জার্মানির সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আরও দৃঢ় করার অঙ্গীকার ব্যক্ত করেন। 

এর আগে, গত ২২ জুলাই এনসিপির কার্যালয়ে দলটির নেতাদের সঙ্গে বৈঠক করেন ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। এ সময় যুক্তরাষ্ট্রের ঢাকা দূতাবাসের রাজনৈতিক উপদেষ্টা এরিক গিলান ও রাজনৈতিক সচিব জেমস স্টুয়ার্টও উপস্থিত ছিলেন। ওই বৈঠকে বিগত অন্তর্বর্তী সরকারের শেষ সময়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত বাণিজ্যচুক্তি, সংসদীয় এজেন্ডাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয় বলে জানিয়েছিল এনসিপি। 

বৈঠকের পর আলোচনার জন্য বিরোধীদলীয় চিফ হুইপ ও এনসিপির আহ্বায়ক সংসদ সদস্য নাহিদ ইসলামকে ধন্যবাদ জানান মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। ধন্যবাদ বার্তাটি সামাজিক মাধ্যমে পোস্ট করে ঢাকার মার্কিন দূতাবাস।  


সময়ের আলো/ইউএমএইচ

  বিষয়:   এনসিপি  ফ্রান্স  জার্মানি  রাষ্ট্রদূত 


Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: