সরকারি প্রতিষ্ঠানে জনগণের আস্থা হারানো ব্যক্তিদের দায়িত্ব দেওয়া হয়েছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

নিজস্ব প্রতিবেদক

সোশ্যাল মিডিয়া

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, স্থানীয় সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে এমন কিছু ব্যক্তিকে দায়িত্ব দেওয়া হয়েছে,

2026-07-28T11:18:28+00:00
2026-07-28T11:18:28+00:00
 
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
সোশ্যাল মিডিয়া
সরকারি প্রতিষ্ঠানে জনগণের আস্থা হারানো ব্যক্তিদের দায়িত্ব দেওয়া হয়েছে : নাসীরুদ্দীন পাটওয়ারী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬, ১১:১৮ এএম 
নাসীরুদ্দীন পাটওয়ারী। ছবি : সংগৃহীত
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, স্থানীয় সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে এমন কিছু ব্যক্তিকে দায়িত্ব দেওয়া হয়েছে, যাদের বিরুদ্ধে জনগণের আস্থা হারানোর অভিযোগ রয়েছে বা যারা নির্বাচনে জনগণের সমর্থন পাননি। জনগণের প্রত্যাখ্যাত ব্যক্তিদের গুরুত্বপূর্ণ প্রশাসনিক পদে নিয়োগ বা পুনর্বাসন গণতান্ত্রিক জবাবদিহির চেতনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

মঙ্গলবার (২৮ জুলাই) সকালে নিজের ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টের মাধ্যমে তিনি এসব কথা বলেন।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীন প্রতিষ্ঠানগুলো রাষ্ট্রের অন্যতম গুরুত্বপূর্ণ প্রশাসনিক ভিত্তি। একজন শিশুর জন্ম নিবন্ধনের মাধ্যমে তার আইনি পরিচয়ের যাত্রা শুরু হয়, যা পরবর্তীতে জাতীয় পরিচয়পত্র, ভোটার নিবন্ধন এবং বিভিন্ন সরকারি সেবা গ্রহণের ভিত্তি হিসেবে কাজ করে। তাই এসব প্রতিষ্ঠানের স্বচ্ছতা, জবাবদিহি ও পেশাদারিত্ব নিশ্চিত করা জাতীয় স্বার্থে অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি বলেন, বাংলাদেশে অতীতে নাগরিক নিবন্ধন ও পরিচয়পত্র ব্যবস্থায় অনিয়মের অভিযোগ বিভিন্ন সময়ে সামনে এসেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থা ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষও জাল জন্মনিবন্ধন, ভুয়া জাতীয় পরিচয়পত্র এবং বিদেশি নাগরিকের অবৈধভাবে বাংলাদেশি পরিচয়পত্র সংগ্রহের ঘটনায় একাধিকবার ব্যবস্থা নিয়েছে। এ ধরনের অনিয়ম রাষ্ট্রের নিরাপত্তা, নির্বাচন ব্যবস্থা এবং জনসেবার ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে।


এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, স্থানীয় সরকার ব্যবস্থা এমন ব্যক্তিদের মাধ্যমে পরিচালিত হওয়া উচিত, যারা সততা, দক্ষতা, নৈতিকতা এবং জনগণের আস্থা অর্জন করেছেন। অন্যথায় প্রশাসনিক কাঠামো দুর্বল হয়ে পড়ে, সেবার মান ক্ষতিগ্রস্ত হয় এবং নাগরিকদের রাষ্ট্রের প্রতি আস্থা কমে যায়।

তিনি আরও বলেন, বাংলাদেশের স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হলে নিয়োগ ও দায়িত্ব প্রদানের ক্ষেত্রে স্বচ্ছতা, মেধা, জবাবদিহি এবং আইনের শাসন নিশ্চিত করতে হবে। নাগরিক পরিচয় ও স্থানীয় প্রশাসনের মতো সংবেদনশীল খাতে কোনো ধরনের অনিয়ম বা রাজনৈতিক বিবেচনার পরিবর্তে জাতীয় স্বার্থকেই সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া উচিত।

সময়ের আলো/আআ
  বিষয়:   সরকারি  জনগণ  নাসীরুদ্দীন পাটওয়ারী  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সোশ্যাল মিডিয়া- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: