খানাখন্দে নেত্রকোনা পৌর শহরের রাস্তার বেহাল দশা

নেত্রকোনা প্রতিনিধি

সারাদেশ

খানাখন্দে বেহাল দশা নেত্রকোনা পৌর শহরের কাটলী এলাকায় অবস্থিত এলাহী নেওয়াজ খান নামে সড়কটির। আনুমানিক দেড় কিলোমিটার রাস্তাটি দীর্ঘদিন ধরে

2026-07-28T14:49:49+00:00
2026-07-28T14:52:29+00:00
 
  মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬,
১৩ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
সারাদেশ
খানাখন্দে নেত্রকোনা পৌর শহরের রাস্তার বেহাল দশা
নেত্রকোনা প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬, ২:৪৯ পিএম  আপডেট: ২৮.০৭.২০২৬ ২:৫২ পিএম
পানি জমে থাকায় এ রাস্তা দিয়ে চলাচলে ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ ও শিশু শিক্ষার্থীরা। ছবি : সময়ের আলো
খানাখন্দে বেহাল দশা নেত্রকোনা পৌর শহরের কাটলী এলাকায় অবস্থিত এলাহী নেওয়াজ খান নামে সড়কটির। আনুমানিক দেড় কিলোমিটার রাস্তাটি দীর্ঘদিন ধরে সংস্কার হচ্ছে না। সামান্য বৃষ্টি হলেই এসব গর্তে পানি জমে সৃষ্টি হচ্ছে কৃত্রিম জলাবদ্ধতা। যার ফলে প্রায় প্রতিদিনই ঘটছে ছোট-বড় দুর্ঘটনা।

এছাড়াও, পৌর শহরের বলাইনগুয়াসহ বেশ কয়েকটি সড়কের অবস্থা খুবই নাজুক। ছোট-বড় অসংখ্য খানাখন্দের সৃষ্টি হওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন পৌরবাসী। স্কুল-কলেজের শিক্ষার্থী এবং দূরদূরান্ত থেকে আসা পথচারীরাও দুর্ভোগ পোহাচ্ছে। 

জানা যায়, পৌরসভার অধীনে কাটলী এলাকার এই সড়কটি দুদিক দিয়ে শহরের প্রধান সড়কের সঙ্গে যুক্ত হয়েছে। ফলে, সাধারণ মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সড়ক। বর্তমানে যানজটের শহর হিসেবে পরিচিত হয়ে পড়েছে নেত্রকোনা। শহরের আশেপাশের এলাকায় অনেক ছোট ছোট সড়ক রয়েছে। কিন্তু ভাঙা থাকার কারণে এই একটিমাত্র সড়ক দিয়েই চলাচল করতে হয় সবাইকে। ফলে, যানজট ব্যাপক আকার ধারণ করেছে। সড়কটি চলাচলের উপযোগী হলে, যানজট অনেকটা কমে যেত। 


স্থানীয় বাসিন্দারা জানান, সিভিল সার্জন অফিস ও সদর হাসপাতাল সংলগ্ন হওয়ায় চলাচলের জন্য এটি আরও বেশি গুরুত্ব বহন করে। দীর্ঘদিন রাস্তাটি মেরামত না হওয়ায়, বড় বড় গর্ত সৃষ্টি হয়েছে। সামান্য বৃষ্টি হলেই পানি জমে যায়। ফলে ব্যাটারিচালিত অটোরিকশা, ইজিবাইক, সিএনজি ও মোটরসাইকেল চলতে গিয়ে প্রায়ই গর্তে আটকে উল্টে যায়। এছাড়া, সড়কের পাশে বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। এই রাস্তা দিয়ে শিশুরা চলাচল করতে পারে না। 

নেত্রকোনা পৌরসভার নির্বাহী প্রকৌশলী হুমায়ুন কবীর জানান, অস্থায়ীভাবে চলাচলের সুবিধার জন্য জরুরি ভিত্তিতে বেশি ক্ষতিগ্রস্ত গর্তগুলোতে ইট ও সুরকি ফেলে ভরাট করার পরিকল্পনা রয়েছে। তবে, প্রকল্প অনুমোদনের জন্য পাঠানো হয়েছে।  

পৌরবাসীর একটাই দাবি, সাময়িক কোনো জোড়াতালি নয়, দ্রুত টেকসই ও পরিকল্পিত উপায়ে সড়ক সংস্কার করে পৌর শহরের স্বাচ্ছন্দ্যময় যাতায়াত ব্যবস্থা ফিরিয়ে আনা হোক।

সময়ের আলো/মহু




  বিষয়:   খানাখন্দ  নেত্রকোনা  শহর  রাস্তা  সময়ের আলো 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: