নাটোর রাজবাড়ী পরিদর্শন করলেন ফ্রান্সের রাষ্ট্রদূত

নাটোর প্রতিনিধি

সারাদেশ

বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত জ্যঁ-মার্ক সেরে-শার্লে মঙ্গলবার (২৮ জুলাই) দুপুর ১২টা ৪৫ মিনিটে নাটোরের ঐতিহাসিক রানী ভবানী রাজবাড়ী পরিদর্শন করেন।রাজবাড়ীর

2026-07-28T15:07:07+00:00
2026-07-28T15:08:03+00:00
 
  শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
নাটোর রাজবাড়ী পরিদর্শন করলেন ফ্রান্সের রাষ্ট্রদূত
নাটোর প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬, ৩:০৭ পিএম  আপডেট: ২৮.০৭.২০২৬ ৩:০৮ পিএম
রাজবাড়ী পরিদর্শকালে রাষ্ট্রদূত জ্যঁ-মার্ক সেরে-শার্লে। ছবি : সময়ের আলো
বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত জ্যঁ-মার্ক সেরে-শার্লে মঙ্গলবার (২৮ জুলাই) দুপুর ১২টা ৪৫ মিনিটে নাটোরের ঐতিহাসিক রানী ভবানী রাজবাড়ী পরিদর্শন করেন।

রাজবাড়ীর প্রধান ফটকে রাষ্ট্রদূতকে স্বাগত জানান প্রত্নতত্ত্ব অধিদপ্তর, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের নাটোর রানী ভবানী রাজবাড়ীর সহকারী কাস্টোডিয়ান মো. ইমরান হোসেন। এ সময় উপস্থিত ছিলেন নাটোর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ফরহাদ আহমেদ।


পরিদর্শনকালে মো. ইমরান হোসেন রাষ্ট্রদূতকে রাজবাড়ীর ছোট তরফ, বড় তরফসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা ঘুরিয়ে দেখান এবং রাজবাড়ীর ইতিহাস, ঐতিহ্য ও প্রত্নতাত্ত্বিক গুরুত্ব সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন।

ফ্রান্সের এ রাষ্ট্রদূত রাজবাড়ী পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নাটোরের সমৃদ্ধ ইতিহাস ও সাংস্কৃতিক ঐতিহ্যের প্রশংসা করেন। পাশাপাশি তিনি রাজশাহী ও রংপুর বিভাগের প্রত্নতত্ত্ব অধিদপ্তরের অধীন অন্যান্য ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক স্থাপনা পরিদর্শনের আগ্রহ প্রকাশ করেন।

পরিদর্শন শেষে মো. ফরহাদ আহমেদ রাষ্ট্রদূতের হাতে নাটোরের ইতিহাস ও ঐতিহ্যবিষয়ক একটি গ্রন্থ উপহার হিসেবে তুলে দেন।

সময়ের আলো/মহু
  বিষয়:   নাটোর  রাজবাড়ী  পরিদর্শন  ফ্রান্স  রাষ্ট্রদূত  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: