রাষ্ট্রপতিকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ করায় প্রাণনাশের হুমকি

ঝালকাঠি প্রতিনিধি

সারাদেশ

ঝালকাঠির রাজাপুর উপজেলায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মিথ্যা ও বানোয়াট তথ্য প্রচার এবং প্রাণনাশের হুমকির অভিযোগে এক ব্যক্তির বিরুদ্ধে থানায় লিখিত

2026-07-28T17:03:52+00:00
2026-07-28T17:03:52+00:00
 
  মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬,
১৩ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
সারাদেশ
রাষ্ট্রপতিকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ করায় প্রাণনাশের হুমকি
ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬, ৫:০৩ পিএম 
সংগৃহীত ছবি
ঝালকাঠির রাজাপুর উপজেলায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মিথ্যা ও বানোয়াট তথ্য প্রচার এবং প্রাণনাশের হুমকির অভিযোগে এক ব্যক্তির বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

অভিযোগকারী মো. মনির হাওলাদার (২৭), রাজাপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের আঙ্গারিয়া গ্রামের বাসিন্দা। সোমবার (২৭ জুলাই) রাতে তিনি রাজাপুর থানায় এ অভিযোগ দায়ের করেন।

লিখিত অভিযোগে তিনি উল্লেখ করেন, জগাইরহাট এলাকার বাসিন্দা মহিবুল্লা মহিব দীর্ঘদিন ধরে তার ব্যক্তিগত ফেসবুক পেজে বিভিন্ন ব্যক্তি ও স্থানীয় বাসিন্দাদের নিয়ে মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন তথ্য প্রকাশ করে আসছেন। এসব পোস্টের মাধ্যমে সাধারণ মানুষকে হয়রানি ও সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করা হচ্ছে বলেও অভিযোগে দাবি করা হয়।

স্থানীয়ভাবে একাধিকবার তাকে এ ধরনের বিভ্রান্তিকর ও মানহানিকর পোস্ট না করার জন্য অনুরোধ করা হলেও তিনি তা উপেক্ষা করে বিভিন্ন ব্যক্তির বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে যাচ্ছেন। সর্বশেষ গত ২৬ জুলাই রাত আনুমানিক ১০টার দিকে তিনি তার ফেসবুক পেজে অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ ও সংসদ সদস্য নুরুল হক নুরকে নিয়ে মিথ্যা ও বানোয়াট তথ্য প্রকাশ করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।


এছাড়া অভিযোগকারী দাবি করেন, পোস্টটি সরিয়ে নেওয়ার অনুরোধ জানালে অভিযুক্ত ব্যক্তি তাকে, তার পরিবারের সদস্যদের এবং স্থানীয় কয়েকজনকে অশালীন ভাষায় গালিগালাজ করেন। একই সঙ্গে বিভিন্ন ধরনের ভয়ভীতি প্রদর্শন ও খুন-জখমের হুমকিও দেন বলে অভিযোগে বলা হয়েছে।

এ বিষয়ে অভিযোগকারী ঘটনার সুষ্ঠু তদন্ত করে অভিযুক্তের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

অভিযুক্ত মো. মহিবুল্লাহ মহিবের ব্যবহৃত মুঠোফোনে বার বার কল দিলেও ফোন টি বন্ধ পাওয়ায় তার মন্তব্য নেয়া সম্ভব হয়নি।

রাজাপুর থানা ওসি (তদন্ত ) মো. ফিরোজ কামাল বলেন, লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত করে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সময়ের আলো/আতা


  বিষয়:   রাষ্ট্রপতি  অপপ্রচার  প্রতিবাদ  প্রাণনাশ  হুমকি  ঝালকাঠি  রাজাপুর 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: