সাজিদের একটি গেঞ্জি বুকে জড়িয়েই আজও প্রতি রাতে ঘুমাই

জবি প্রতিনিধি

শিক্ষা

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী এবং ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে নিহত শহিদ ইকরামুল হক সাজিদের স্মৃতিচারণ

2026-07-28T19:58:25+00:00
2026-07-28T19:58:25+00:00
 
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষা
শহিদ সাজিদের মা
সাজিদের একটি গেঞ্জি বুকে জড়িয়েই আজও প্রতি রাতে ঘুমাই
জবি প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬, ৭:৫৮ পিএম 
‘জুলাই গণঅভ্যুত্থান: স্ফুলিঙ্গ থেকে চলমান বিপ্লব’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। ছবি : সময়ের আলো
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী এবং ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে নিহত শহিদ ইকরামুল হক সাজিদের স্মৃতিচারণ করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন তার মা। তিনি বলেন, ‘আমার সাজিদের একটি গেঞ্জি বুকে জড়িয়েই আজও প্রতি রাতে ঘুমাই।’

মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে জাতীয় ছাত্রশক্তি, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা আয়োজিত ‘জুলাই গণঅভ্যুত্থান: স্ফুলিঙ্গ থেকে চলমান বিপ্লব’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

সাজিদের মা বলেন, ‘আমি জিন্দা লাশের মতো বেঁচে আছি। আমার সাজিদ নেই, ওর বাবাও নেই। আমি আর আমার মেয়ে বেঁচে আছি ঠিকই, কিন্তু এটাকে বেঁচে থাকা বলে না।’


তিনি বলেন, ‘সাজিদকে হারানোর শোক আজও আমাকে তাড়া করে বেড়ায়। সন্তানের স্মৃতি আঁকড়ে ধরেই আমার প্রতিটি দিন-রাত কাটে। আমার সাজিদের একটি গেঞ্জি বুকে নিয়েই আমি এখনও ঘুমাই। এক সেকেন্ডের জন্যও আমি আমার ছেলেকে ভুলতে পারিনি।’

তিনি আরও বলেন, ‘ছেলেকে হারানোর পর আমার স্বামীও মারা গেছেন। এখন আমি আর আমার মেয়ে একে অপরের অবলম্বন হয়ে বেঁচে আছি। যদি আমার সাজিদ আজ বেঁচে থাকত, তাহলে আমি শহীদের মা হিসেবে এখানে আসতাম না।’

সময়ের আলো/কেএইচও
  বিষয়:   সাজিদ  গেঞ্জি  রাতে ঘুমাই  শহিদ সাজিদের মা 


Advertisement
Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: