রাষ্ট্রপতি হওয়ার খবরকে গুজব বলে উড়িয়ে দিলেন মির্জা ফখরুল

সময়ের আলো ডেস্ক

জাতীয়

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর থেকে নতুন রাষ্ট্রপতি হিসেবে বিএনপির মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল

2026-07-28T21:30:08+00:00
2026-07-28T22:58:54+00:00
 
  বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬,
১ আশ্বিন ১৪৩৩
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
জাতীয়
রাষ্ট্রপতি হওয়ার খবরকে গুজব বলে উড়িয়ে দিলেন মির্জা ফখরুল
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬, ৯:৩০ পিএম  আপডেট: ২৮.০৭.২০২৬ ১০:৫৮ পিএম
পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি : সময়ের আলো
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর থেকে নতুন রাষ্ট্রপতি হিসেবে বিএনপির মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর দায়িত্ব গ্রহণ করবেন কিনা তা না নিয়ে নানা পর্যায়ে চলছে নানা আলোচনা। আর সেই আলোচনাকে গুজব বলে উড়িয়ে দিয়েছেন বিএনপির মহাসচিব। 

মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে ঠাকুরগাঁও জেলা প্রশাসক কার্যালয়ে আয়োজিত এক মাদকবিরোধী সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমনটাই জানান তিনি।

এ সময় মাদক নির্মূলে মন্ত্রী বলেন, আমরা মাদকবিরোধী অভিযান শুরু করেছি। আমাদের লক্ষ্য, সবাইকে সঙ্গে নিয়ে এই কার্যক্রমকে একটি সামাজিক আন্দোলনে পরিণত করা। আমার মতে, এ ছাড়া বিকল্প কোনো পথ নেই। শুধু আইন করে কিংবা শাস্তি দিয়ে মাদক নির্মূল করা সম্ভব নয়।

তিনি আরও বলেন, ঠাকুরগাঁওয়ে যেসব পদক্ষেপ নেওয়া হচ্ছে, সেগুলোর মাধ্যমে ইতিবাচক ফল পাওয়া যাবে বলে তিনি আশাবাদী। এ ক্ষেত্রে প্রশাসনের পাশাপাশি শিক্ষক, অভিভাবক, জনপ্রতিনিধি, সামাজিক সংগঠন এবং সাধারণ জনগণকে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি।


মির্জা ফখরুল বলেন, আমরা চাই, সবাই এ বিষয়ে ইতিবাচক ভূমিকা পালন করুন। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো জনসচেতনতা সৃষ্টি। মানুষকে বারবার জানাতে হবে যে মাদক একটি ভয়াবহ সামাজিক ব্যাধি। এর ক্ষতিকর প্রভাব সম্পর্কে ব্যাপক প্রচার-প্রচারণার মাধ্যমে মানুষকে সচেতন করতে হবে।

তিনি আরও বলেন, মাদকের ভয়াবহতা সম্পর্কে সমাজের প্রতিটি স্তরে সচেতনতা বাড়াতে পারলেই তরুণ প্রজন্মকে এই অভিশাপ থেকে রক্ষা করা সম্ভব হবে এবং একটি সুস্থ, নিরাপদ ও মাদকমুক্ত সমাজ গড়ে তোলা সহজ হবে।

সময়ের আলো/আতা
  বিষয়:   রাষ্ট্রপতি  গুঞ্জন  মির্জা ফখরুল  বিএনপি 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: