নারীদের জিম্মি করে শারীরিক সম্পর্ক, বডিবিল্ডার গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, দিনাজপুর

সারাদেশ

নারীদের সাথে শারীরিক সম্পর্কের ভিডিও ধারণ করে ভাইরাল করার হুমকি দিয়ে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে বডিবিল্ডার রিশাদ মাহামুদকে (৩৫) গ্রেফতার

2026-07-29T20:42:17+00:00
2026-07-29T21:43:39+00:00
 
  বুধবার, ২৯ জুলাই ২০২৬,
১৪ শ্রাবণ ১৪৩৩
বুধবার, ২৯ জুলাই ২০২৬
সারাদেশ
নারীদের জিম্মি করে শারীরিক সম্পর্ক, বডিবিল্ডার গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক, দিনাজপুর
প্রকাশ: বুধবার, ২৯ জুলাই, ২০২৬, ৮:৪২ পিএম  আপডেট: ২৯.০৭.২০২৬ ৯:৪৩ পিএম
বডিবিল্ডার রিশাদ মাহামুদ। ছবি : সংগৃহীত
নারীদের সাথে শারীরিক সম্পর্কের ভিডিও ধারণ করে ভাইরাল করার হুমকি দিয়ে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে বডিবিল্ডার রিশাদ মাহামুদকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৮ জুলাই) বিকেলে আটক ঐ ব্যক্তিকে আদালতে পাঠানো হয়। এর আগে সকালে দিনাজপুর শহরের গোর-এ শহীদ ময়দান থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতার রিশাদ মাহামুদ শহরের মিশন রোড এলাকার মৃত গোলাম মোস্তফার ছেলে। তিনি শহরের ঈদগাহ আবাসিক এলাকায় একটি বাসায় ভাড়া থাকেন।


মামলার বিবরণে জানা যায়, শহরের বালুবাড়ী এলাকার ৩৬ বছর বয়সী এক নারীর সঙ্গে রিশাদ মাহামুদের সম্পর্ক ছিল। পরবর্তী সময়ে ওই নারী জানতে পারেন,সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি পোস্ট করে ফাঁদে ফেলে রিশাদ একাধিক মেয়ের সঙ্গে শারীরিক সম্পর্ক গড়ে তোলেন।

তাদের অন্তরঙ্গ ভিডিও ও ছবি ধারণ করে ব্ল্যাকমেইল করেন। এ নিয়ে ওই নারীর সঙ্গে রিশাদের সম্পর্কের অবনতি হয়। একপর্যায়ে রিশাদের ফাঁদে পড়েন ওই নারীও। তার আপত্তিকর ছবি-ভিডিও ধারণ করে তা ভাইরাল করার হুমকি দিয়ে হাতিয়ে নেন টাকা ও স্বর্ণালংকার। পরে মামলা করেন ভুক্তভোগী।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুন নবী বিষয়টি নিশ্চিত করে জানান, আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সময়ের আলো/আতা


  বিষয়:   নারী  জিম্মি  শারীরিক সম্পর্ক  বডিবিল্ডার  গ্রেফতার  দিনাজপুর 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: