তরুণদের জন্য আরও বেশি সুযোগ তৈরি করতে হবে : মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তরুণদের জন্য আরও বেশি সুযোগ তৈরি করতে হবে, তাদের পাশে দাঁড়াতে হবে।বুধবার (২৯

2026-07-29T20:46:51+00:00
2026-07-29T20:46:51+00:00
 
  বুধবার, ২৯ জুলাই ২০২৬,
১৪ শ্রাবণ ১৪৩৩
বুধবার, ২৯ জুলাই ২০২৬
জাতীয়
তরুণদের জন্য আরও বেশি সুযোগ তৈরি করতে হবে : মির্জা ফখরুল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২৯ জুলাই, ২০২৬, ৮:৪৬ পিএম 
বুধবার আহ্‌ছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিতর্ক প্রতিযোগিতা সিভিল ডিসকোর্স ন্যাশনালস অনুষ্ঠিত হয়। ছবি : সংগৃহীত
স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তরুণদের জন্য আরও বেশি সুযোগ তৈরি করতে হবে, তাদের পাশে দাঁড়াতে হবে।

বুধবার (২৯ জুলাই) বিকেলে বিতর্ক প্রতিযোগিতা সিভিল ডিসকোর্স ন্যাশনালস অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। রাজধানীর তেজগাঁওয়ে আহ্‌ছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (এইউএসটি) এই অনুষ্ঠানের আয়োজন করে।

এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার পল্লী ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন দ্য বাংলাদেশ ডায়ালগ ফাউন্ডেশনের প্রেসিডেন্ট রুবায়েত মান্নান রাফি। তাছাড়া অনুষ্ঠানে বিশেষ বক্তা হিসেবে ছিলেন আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালযের মাননীয় উপচার্য প্রফেসর ড. আশরাফুল হক। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালযের বোর্ড অফ ট্রাস্টির চেয়ারম্যান প্রফেসর গোলাম রহমান এবং আইডিআর এর চেয়ারম্যান মীর নাদিয়া নিভিন, অধ্যাপক ড. নাজমুজ্জামান ভূঁইয়া, অধ্যাপক আইন বিভাগ ঢাকা বিশ্ববিদ্যালয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথি স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের চ্যাম্পিয়ন ও রানার্সআপ টিমের প্রতিযোগীদের হাতে পুরস্কার তুলে দেন।  

স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আজকের তরুণরা অত্যন্ত মেধাবী এবং তারা দেশের সর্বত্র ভালো কাজ করছে। তাদের জন্য আরও বেশি সুযোগ তৈরি করতে হবে, তাদের পাশে দাঁড়াতে হবে।

তিনি বলেন, আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান ইতোমধ্যে পরিবর্তনের বিভিন্ন দৃষ্টান্ত স্থাপন করেছেন। তিনি প্রতিদিন প্রায় আঠারো ঘণ্টা কাজ করেন এবং সারাক্ষণ চিন্তা করেন—কীভাবে দেশের জন্য ইতিবাচক পরিবর্তন আনা যায়। আমি এটি দলীয় পরিচয় থেকে বলছি না; একজন মানুষ হিসেবে তার কর্মনিষ্ঠার কথা বলছি। আমাদের সামনে অর্থনৈতিক চ্যালেঞ্জ রয়েছে, বৈশ্বিক বাস্তবতা রয়েছে, অর্থায়নের সীমাবদ্ধতা রয়েছে। তবুও আমি বিশ্বাস করি, আমাদের সবচেয়ে বড় সম্পদ আমাদের তরুণদের শক্তি, তাদের অদম্য ইচ্ছাশক্তি এবং বাংলাদেশকে এগিয়ে নেওয়ার স্বপ্ন। 

সভাপতির বক্তব্যে দ্য বাংলাদেশ ডায়ালগ ফাউন্ডেশনের প্রেসিডেন্ট রুবায়েত মান্নান রাফি বলেন, গত ২৪ ও ২৫ জুলাই আমরা এখানে শুধু একটি প্রাণবন্ত বিতর্ক প্রতিযোগিতা দেখিনি; আমরা প্রত্যক্ষ করেছি বাংলাদেশের তরুণ প্রজন্মের চিন্তা, যুক্তি, সাহস এবং সম্ভাবনার এক অসাধারণ প্রকাশ। আজ যারা চ্যাম্পিয়ন হয়েছেন, তাদের আন্তরিক অভিনন্দন। আর যারা আজ ট্রফি জিততে পারেননি, তাদের উদ্দেশে একটি কথাই বলতে চাই, মন খারাপ করার কোনো কারণ নেই। কারণ বিতর্কে সবচেয়ে বড় অর্জন একটি ট্রফি নয়; বরং নিজের অবস্থানকে প্রশ্ন করতে শেখা, যুক্তি দিয়ে চিন্তা করতে শেখা এবং ভিন্নমতকে সম্মান করতে শেখা। এটাই বিতর্কের প্রকৃত শিক্ষা। এই বিশ্বাস থেকেই দ্য বাংলাদেশ ডায়ালগ টানা দ্বিতীয় বছরের মতো সিভিল ডিসকোর্স ন্যাশনালস আয়োজন করেছে।

পুরস্কার বিতরণ শেষে দ্য বাংলাদেশ ডায়লগ এর সাংস্কৃতিক সংগঠন কর্ডসের এর উদোগ্যে অলমোস্ট ফ্রাইডে নামক কনসার্টের মাধ্যমে অনুষ্ঠানটি সমাপ্ত হয়।  

দ্য বাংলাদেশ ডায়লগ  ও আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বিতর্ক ক্লাব এই যৌথ উদ্যোগে আয়োজিত বিতর্ক প্রতিযোগিতা শুরু হয় ২৪ জুলাই থেকে। এ প্রতিযোগিতায় স্কুল ও কলেজ ক্যাটাগরিতে ৪৬টি এবং ভার্সিটি ক্যাটাগরিতে ৩৬টি দল অংশ নিয়েছে। স্কুল পর্যায়ে চ্যাম্পিয়ন হয় মনিপুর হাই স্কুল ও রানার্সআপ হয় আইডিয়াল স্কুল, কলেজ পর্যায়ে  চ্যাম্পিয়ন হয় আদমজী ক্যান্টনমেন্ট কলেজ ও রানার্সআপ হয় রেসিডেন্সিয়াল মডেল কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ে  চ্যাম্পিয়ন হয় বিশ্ববিদ্যালয় আইবিএর বিতর্ক দল ও রানার্সআপ হয় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়। 

সময়ের আলো/জেডআই


  বিষয়:   বিতর্ক প্রতিযোগিতা 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: