রাজকীয় লুকে অপু বিশ্বাস, নেটদুনিয়ায় ঝড়

আনন্দ সময় ডেস্ক

আনন্দ সময়

ঢালিউড কুইন খ্যাত অপু বিশ্বাস। দীর্ঘদিন ধরে অভিনয় দক্ষতা ও পর্দায় উপস্থিতি দিয়ে দর্শকের ভালোবাসা অর্জন করে আসছেন তিনি। অভিনয়ের

2026-07-30T13:51:03+00:00
2026-07-30T13:51:03+00:00
 
  বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬,
১৫ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
আনন্দ সময়
রাজকীয় লুকে অপু বিশ্বাস, নেটদুনিয়ায় ঝড়
আনন্দ সময় ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬, ১:৫১ পিএম 
ঢালিউড কুইন অপু বিশ্বাস। ছবি : সংগৃহীত
ঢালিউড কুইন খ্যাত অপু বিশ্বাস। দীর্ঘদিন ধরে অভিনয় দক্ষতা ও পর্দায় উপস্থিতি দিয়ে দর্শকের ভালোবাসা অর্জন করে আসছেন তিনি। অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ সক্রিয় এই অভিনেত্রী। সময়ে সময়েই নতুন লুক ও গ্ল্যামারাস উপস্থিতিতে ভক্তদের চমকে দেন তিনি।

সম্প্রতি নিজের ফেসবুকে একগুচ্ছ নতুন ছবি প্রকাশ করেছেন অপু বিশ্বাস। রাজকীয় সাজে তোলা ছবিগুলো প্রকাশের পর থেকেই সেগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনায় এসেছে।

ছবিগুলোতে সোনালি রঙের মেটালিক শাড়ির সঙ্গে ঐতিহ্যবাহী অলংকারে নিজেকে সাজিয়েছেন এই অভিনেত্রী। আভিজাত্যপূর্ণ সেই সাজে তাকে যেন রাজকীয় আবহে ধরা দিয়েছে। তার চোখের চাহনি, অভিব্যক্তি ও স্টাইল ভক্তদের নজর কাড়ে।

এই লুকের পেছনে যাঁরা কাজ করেছেন, তাঁদের প্রতিও কৃতজ্ঞতা জানিয়েছেন অপু বিশ্বাস। ছবির ক্যাপশনে স্টাইলিস্ট মাহফুজ কাদরীর প্রশংসা করে তিনি লিখেছেন, ‘আজকের এই লুকের প্রতিটি সূক্ষ্ম ছোঁয়া, প্রতিটি ডিটেইল আর প্রতিটি সৌন্দর্যের পেছনে রয়েছে আমার অসাধারণ স্টাইলিস্ট মাহফুজ কাদরীর নিবেদন, রুচি আর শিল্পীসত্তা।’


নিজের এই রূপান্তরের অনুভূতিও ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছেন তিনি। অপু লিখেছেন, ‘আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকেই নতুন করে আবিষ্কার করার অনুভূতিটা সত্যিই ভাষায় প্রকাশ করার মতো নয়। সৌন্দর্য যখন সঠিক হাতে ধরা দেয়, তখন সেটাই হয়ে ওঠে শিল্প।’

ছবিগুলো প্রকাশের পর থেকেই মন্তব্যের ঘরে ভক্ত-অনুরাগীরা তার সৌন্দর্য, রাজকীয় সাজ এবং নান্দনিক রুচির প্রশংসায় ভাসাচ্ছেন। অনেকেই বলছেন, নতুন এই লুকে অপু বিশ্বাসকে আগের চেয়ে আরও বেশি আকর্ষণীয় ও অভিজাত লাগছে।

সময়ের আলো/এসএকে


  বিষয়:   রাজকীয় লুক  অপু বিশ্বাস  নেটদুনিয়া  সময়ের আলো 


Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: