গোল্ডকাপ ফুটবলে মাদরাসা ছাত্রীদের দল বাধ্যতামূলক নয় : শিক্ষামন্ত্রী

শিক্ষা

প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতায় বালিকা দল গঠন করা বিদ্যালয় বা মাদরাসাগুলোর জন্য বাধ্যতামূলক নয়, এটি সম্পূর্ণ ঐচ্ছিক রাখা

2026-07-30T19:56:03+00:00
2026-07-30T19:56:03+00:00
 
  বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬,
১৫ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
শিক্ষা
গোল্ডকাপ ফুটবলে মাদরাসা ছাত্রীদের দল বাধ্যতামূলক নয় : শিক্ষামন্ত্রী
প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬, ৭:৫৬ পিএম 
চট্টগ্রাম প্রেস ক্লাবে শিক্ষামন্ত্রী।
প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতায় বালিকা দল গঠন করা বিদ্যালয় বা মাদরাসাগুলোর জন্য বাধ্যতামূলক নয়, এটি সম্পূর্ণ ঐচ্ছিক রাখা হয়েছে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

বৃহস্পতিবার (৩০ জুলাই) চট্টগ্রাম প্রেস ক্লাবে উক্ত প্রতিযোগিতা আয়োজনের প্রস্তুতি ও নানা দিক নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা জানান।

শিক্ষামন্ত্রী বলেন, বালক দলের পাশাপাশি বালিকা দল প্রতিযোগিতায় থাকবে ঠিকই, তবে মাদরাসা কিংবা সাধারণ স্কুল-কলেজের মেয়েদের দল গঠন অপশনাল রাখা হয়েছে। যে-কোনো প্রতিষ্ঠান তাদের ইচ্ছে অনুযায়ী এতে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিতে পারে। 

সম্প্রতি মাদরাসার দাখিল ও আলিম পর্যায়ের ছাত্রীদের ফুটবল দল গঠনের একটি নির্দেশনা জারি করাকে কেন্দ্র করে দেশজুড়ে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছিল। সেই বিতর্কের জের ধরেই শিক্ষামন্ত্রী সরকারের স্পষ্ট অবস্থান ব্যাখ্যা করেন।

সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী ক্রীড়া খাত নিয়ে সরকারের বিভিন্ন পরিকল্পনার কথা তুলে ধরেন। তিনি উল্লেখ করেন, শিক্ষার পাশাপাশি খেলাধুলার বিকাশ, সুপ্ত প্রতিভা অন্বেষণ, আনন্দময় শিক্ষা পরিবেশ তৈরি এবং নারী ক্রীড়াবিদদের সর্বোচ্চ নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করা তাদের নির্বাচনী অঙ্গীকারেরই অংশ।


টুর্নামেন্টের নতুন সময়সূচির বিষয়টি নিশ্চিত করে শিক্ষামন্ত্রী জানান, ৯ আগস্ট ফুটবল প্রতিযোগিতাটি শুরু হওয়ার কথা থাকলেও সম্প্রতি চট্টগ্রামে বন্যা ও প্রাকৃতিক দুর্যোগের কারণে বোর্ড পরীক্ষা পিছিয়ে যায়। ফলে প্রধানমন্ত্রীর সম্মতি নিয়ে টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান এক মাস পিছিয়ে আগামী সেপ্টেম্বরের ৯ বা ১০ তারিখে আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সময়ের আলো/জেডি 


  বিষয়:   গোল্ডকাপ ফুটবলে মাদরাসা ছাত্রীদের দল বাধ্যতামূলক নয় : শিক্ষামন্ত্রী 


Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: