এক্সিম ব্যাংক থেকে প্রশাসক প্রত্যাহার করল বাংলাদেশ ব্যাংক

নিজস্ব প্রতিবেদক

অর্থনীতি

একীভূত হওয়া পাঁচটি ইসলামী ব্যাংকের অন্যতম এক্সিম ব্যাংক থেকে আনুষ্ঠানিকভাবে প্রশাসক প্রত্যাহার করে নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এর ফলে এখন থেকে

2026-07-30T23:48:34+00:00
2026-07-30T23:48:34+00:00
 
  শুক্রবার, ৩১ জুলাই ২০২৬,
১৬ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
অর্থনীতি
এক্সিম ব্যাংক থেকে প্রশাসক প্রত্যাহার করল বাংলাদেশ ব্যাংক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬, ১১:৪৮ পিএম 
এক্সিম ব্যাংক-এর লোগো। সংগৃহীত ছবি
একীভূত হওয়া পাঁচটি ইসলামী ব্যাংকের অন্যতম এক্সিম ব্যাংক থেকে আনুষ্ঠানিকভাবে প্রশাসক প্রত্যাহার করে নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এর ফলে এখন থেকে ব্যাংকটির সার্বিক কার্যক্রম সম্মিলিত ইসলামী ব্যাংক-এর পরিচালনা পর্ষদ ও ব্যবস্থাপনা পরিচালকের প্রত্যক্ষ তত্ত্বাবধানে পরিচালিত হবে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) কেন্দ্রীয় ব্যাংকের পর্ষদ সভার সিদ্ধান্ত অনুযায়ী এক্সিম ব্যাংক থেকে প্রশাসক তুলে নেওয়ার বিষয়ে আনুষ্ঠানিক চিঠি দেওয়া হয়। 

উল্লেখ্য, অন্তর্বর্তী সরকারের মেয়াদে পুনর্গঠনের অংশ হিসেবে এক্সিম ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক এবং গ্লোবাল ইসলামী ব্যাংককে একত্র করে গঠন করা হয়েছিল ‘সম্মিলিত ইসলামী ব্যাংক’। সে সময় ব্যাংকগুলোর সাবেক পর্ষদ ভেঙে দিয়ে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে প্রশাসক নিয়োগ করা হয়।

পরবর্তীতে গত জুনে সরকার কাজী শায়রুল হাসানকে সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যান এবং আবেদুর রহমান শিকদারকে ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব প্রদান করে। নতুন এই পর্ষদ কাজ শুরু করায় পর্যায়ক্রমে সব ব্যাংক থেকেই প্রশাসক তুলে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।


এরই ধারাবাহিকতায় প্রথম ব্যাংক হিসেবে এক্সিম ব্যাংকের দায়িত্বপ্রাপ্ত প্রশাসক শওকাতুল আলম ও তার টিমকে ফেরত আনা হলো। 

বাংলাদেশ ব্যাংক সূত্রে জানানো হয়েছে, আগামী আগস্ট মাসের মধ্যেই বাকি চারটি ব্যাংক থেকেও একইভাবে প্রশাসক প্রত্যাহার করে নেওয়া হবে, যা একীভূত হওয়া এসব ব্যাংকের কার্যক্রমে বাড়তি গতি সঞ্চার করবে।

সময়ের আলো/জেডি 


  বিষয়:   এক্সিম ব্যাংক  প্রশাসক  প্রত্যাহার  বাংলাদেশ ব্যাংক 


Loading...
Loading...
অর্থনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: