ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত মোট ৬৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩০ জুলাই) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য জানান।
নিয়াজ মেহেদী বলেন, বুধবার (২৯ জুলাই) তেজগাঁও বিভাগের থানা পুলিশ অত্র থানাধীন বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ৬৭ জনকে গ্রেফতার করেছে।
গ্রেফতাররা হলেন, মো. আক্তার হোসেন ওরফে রাজন (৩৮), মইন উদ্দিন (৪২), বিপ্লব দাস (২৪), মোছা. রুবিনা আক্তার মুক্তা (১৯), আনিছ (৩৯), নিলময় চাকমা, মো. ইয়াসিন (২১), মো. ফয়সাল হোসেন (৪০), অর্জুন সরকার (২৩), মো. সোহেল রানা (১৯), মো. লিটন মিয়া (৩৫), ১২। মো. হুমায়ুন বাসার ওরফে রাকিব (৩২), মো. আমির হোসেন (৩৭), বাচ্চু শেখ (৪০), মো. জুয়েল (১৮), মুজাহিদ (২৩), মো. ফয়সাল (২০), মো. মাজাহারুল ইসলাম (২১), মো. মোরশেদ আলম (৩০), মো. মাজাহারুল ইসলাম (২৭), মো. মাসুম (২৩), মো. আমির হোসেন বাবু (২১), মনোয়ার হোসেন ওরফে লেদু প্রকাশ ওরফে লেদু হাসান (৫০), মো. আরমান (৩৫), মো. শহিদুল ইসলাম (৩৫), মো. নীরব (১৮), মো. শহিদুল ইসলাম (২৬), মো. কামরুজ্জামান (৩৮), মো. শফিকুল ইসলাম (৪৪), ওমর সানী (২৬), আজীম শেখ (৫০), মো. খোকা মিয়া ওরফে খোকন (৪০), মো. ইমন (২৪), মো. মামুন মিয়া (৩০), মো. হাসেম মিয়া (৩৫), মো. ওয়ারিদদ হারুন ভুঁইয়া (৩৩), মো. সুমন মিয়া (৩৪), মো. ফাহাদুল ইসলাম, মো. ওসমান শেখ (৪২), মো. শাহিন কাজি (৪৪), মো. বুলবুল (৩৫), মো. রুবেল খান (৩২), মো. আমজাদ হোসেন (৪২), আবুল কালাম আজাদ ওরফে মো. দীপু (৩৭), মো. সুমন (২২), মো. বাবু মিয়া (২৫), ইব্রাহিম ইসলাম রবিউল (২০), মো. আকবর হোসেন রুবেল (৩১), মো. রাসেল (৩৫), মো. মেহেদী হাসান (২০), মো. রাইয়ান (৩১), মো. সাগর চাঁন মিয়া (৩৫), ৫৩। মোছা. মালা আক্তার (৩৩), পার্থ সরকার (২৪), মো. রাহুল হোসেন ওরফে রোহান (২৪), মো. ইউসুফ (৪০), মো. লিমন মিয়া (২৫), সুজন (৩০), মো. রাজু (৩৩), মো. রিয়াজ (১৯), মো. মেহেদী হাসান (২৮), মো. ইউসুফ (২৫), মো. ইমন (২৪), মো. শেখ রাসেল (২৯), মো. আল আমিন (২৫), মো. নান্নু মিয়া (৩৫) ও আব্দুল ওয়াদুদ মানিক (৪০)।
তাদের মধ্যে তেজগাঁও থানা ৬ জন, শেরেবাংলা নগর থানা ১০ জন, মোহাম্মদপুর থানা ২১ জন, আদাবর থানা ১৭ জন, তেজগাঁও শিল্পাঞ্চল থানা ৫ জন ও হাতিরঝিল থানা ৮ জন। গ্রেফতারদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
সময়ের আলো/জোই